Friday, 4 September 2026
শিরোনাম
আর্ন্তজাতিক

৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প, কাঁপল মিয়ানমার-থাইল্যান্ড

admin • 17 Nov 2023, 10:01 AM • পঠিত 2 বার
শেয়ার করুন:
৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প, কাঁপল মিয়ানমার-থাইল্যান্ড

মিয়ানমার-চীন সীমান্ত অঞ্চলে ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৭। এছাড়া কম্পন অনুভূত হয়েছে থাইল্যান্ডেও। শুক্রবার (১৭ নভেম্বর) সকালে এই কম্পন অনুভূত হয়। শুক্রবার পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স এবং এপি।

   

প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার মিয়ানমার-চীন সীমান্ত অঞ্চলে ৫.৭ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে বলে জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড) জানিয়েছে। ভূপৃষ্ঠ থেকে ভূমিকম্পটির গভীরতা ছিল ১০ ​​কিলোমিটার (৬.২১ মাইল)।

 

অন্যদিকে এপি বলেছে, শুক্রবার সকালে মাঝারি মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে মিয়ানমারের পূর্বাঞ্চল। মার্কিন ভূতাত্ত্বিক জরিপসংস্থা ইউএসজিএস বলেছে, ৫.৭ মাত্রার এই ভূমিকম্পটি শান রাজ্যের কেং তুং শহরের প্রায় ৭৬ কিলোমিটার (৪৭ মাইল) দক্ষিণ-পশ্চিমে আঘাত হানে।

   

অবশ্য ভূমিকম্পের ঘটনায় ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনও বিবরণ পাওয়া যায়নি। আর এই এলাকাটি চীন, লাওস এবং থাইল্যান্ডের সীমান্তের কাছে অবস্থিত।

 

এপি বলছে, মিয়ানমারের পাশাপাশি থাইল্যান্ডের দ্বিতীয় বৃহত্তম শহর ও জনপ্রিয় পর্যটন গন্তব্য চিয়াং মাইতেও কম্পন অনুভূত হয়েছে।

   

উল্লেখ্য, মিয়ানমারে ভূমিকম্প বেশ সাধারণ ব্যাপার। ভূতাত্ত্বিক গঠনের কারণে বাংলাদেশের সীমান্তবর্তী ৬ লাখ ৭৬ হাজার ৫৭০ বর্গকিলোমিটার আয়তনের এই দেশটিতে ভূমিকম্প প্রায় নিয়মিত প্রাকৃতিক দুর্যোগ হিসেবে পরিচিত।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।