Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

৫ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ স্বাভাবিক

admin • 09 May 2024, 10:49 AM • পঠিত 2 বার
শেয়ার করুন:
৫ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ স্বাভাবিক

পাবনার ঈশ্বরদীর মুলাডুলি স্টেশন এলাকায় ঢাকাগামী বুড়িমাড়ী এক্সপ্রেস ট্রেনের চাকা লাইনচ্যুতির ৫ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। বৃহস্পতিবার (৯ মে) সকাল সাড়ে ৮টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

এর আগে বুধবার (৮ মে) রাত ৩টার দিকে পাবনার ঈশ্বরদীতে মুলাডুলি স্টেশনসংলগ্ন এলাকায় লালমনিরহাট থেকে ঢাকাগামী বুড়িমারী এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। এতে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

পাকশি বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক শাহ্ ‍সুফি নুর মোহাম্মদ এ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, লালমনিরহাট থেকে ঢাকাগামী বুড়িমারী এক্সপ্রেস ট্রেনটি ঈশ্বরদীতে মুলাডুলি স্টেশনসংলগ্ন এলাকায় পৌঁছালে বিকট শব্দে একটি বগি লাইনচ্যুত হয়। এরপরই ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

খবর পেয়ে বৃহস্পতিবার সকাল পাকশি থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে মেরামতের কাজ শুরু করে। পরে সকাল পৌনে ৮টার দিকে পাবনার ঈশ্বরদীতে মুলাডুলি স্টেশনে লাইনচ্যুত বগিটি উদ্ধার করা হয়। এরপর ওই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

এ ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানান শাহ্ ‍সুফি নুর মোহাম্মদ।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।