Thursday, 29 October 2026
শিরোনাম
কুষ্টিয়ায় ছয়জনকে হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড বাবার মৃত্যুর ১৫ মিনিট পর জন্ম নিল পুত্রসন্তান, ‘আনন্দে’ বিষাদের ছায়া! কুমারখালীতে ৩১ মেধাবী শিক্ষার্থীকে সম্মাননা ও নগদ অর্থ প্রদান কবরের দুই ফেরেশতার প্রশ্ন নিয়ে প্রচলিত বিশ্বাসে আপত্তি, ইসলামি বক্তাকে গুলি করে হত্যা লগি-বৈঠার সহিংসতার বিচার দাবি জামায়াতের মা হারালেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী কোচ লিওনেল স্কালোনি গাজীপুরে ‘জঙ্গি নাটক’ মামলায় হাসিনাসহ ১০ জনের শুনানি ১৭ নভেম্বর সুনামগঞ্জে জাতীয় সড়ক দিবসে র‍্যালি ও আলোচনা বিএনপি নেতা ডাবলু হত্যা: ঘটনাস্থল পরিদর্শনে সিআইডির অতিরিক্ত ডিআইজি আইইডিসিআরের পরিচালককে মারধরে ড্যাব নেতার পদ স্থগিত
এক্সক্লসিভ

৪ ঘণ্টা ধরে তেলবাহী জাহাজে জ্বলছে আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
৪ ঘণ্টা ধরে তেলবাহী জাহাজে জ্বলছে আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

ঝালকাঠির সুগন্ধা নদীতে দুর্ঘটনাকবলিত সাগর নন্দিনী-২ নামের তেলবাহী জাহাজ থেকে তেল অপসারণের সময় ফের বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে জাহাজটিতে আগুন লেগে গেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট কাজ করছে।

সোমবার (৩ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে ঝালকাঠি পৌরসভার খেয়াঘাট সংলগ্ন এলাকায় নদীতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ৯ পুলিশ সদস্যসহ ১১ জন দগ্ধ হয়েছেন।

বিস্ফোরণের পর সেখানে থাকা পুলিশ সদস্য ও শ্রমিকদের উদ্ধারের পরপরই আগুনের তীব্রতা বৃদ্ধি পেতে থাকে। সেখানে সাগর নন্দিনী-৪ নামে আরেকটি জাহাজ নোঙর করা রয়েছে। সেটিতেও আগুন ছড়িয়ে যেতে পারে। রাত সাড়ে ১০টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত সাগর নন্দিনী-২ জাহাজে আগুন জ্বলতে দেখা গেছে।

 

ফায়ার সার্ভিসের কর্মীরা নিরাপদ দূরত্ব থেকে ফোম ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন।বরিশাল বিভাগীয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক মো. মিজানুর রহমান বলেন, ইতোমধ্যে সেখানে বরিশাল সদর, ঝালকাঠি সদর, রাজাপুর, নলছিটিসহ ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট কাজ করছে। সাগর নন্দিনী-২ থেকে তেল অপসারণ করতে আসা সাগর নন্দিনী-৪ এ আগুন ছড়িয়ে পড়ার শঙ্কা তৈরি হয়েছে।

প্রত্যক্ষদর্শী স্থানীয় ট্রলারের চালক রহমান বলেন, সন্ধায় আমি যখন ট্রলার ঘাটে ছিলাম ঠিক তখনই বিকট শব্দে জাহাজে বিস্ফোরণ হয়। পেছনে ফিরে দেখি জাহাজ থেকে লোকজন লাফ দিয়ে নদীতে পড়ছে।

এর আগে গত শনিবার (১ জুলাই) দুপুরে বিকট শব্দে সাগর নন্দিনী-২ জাহাজে বিস্ফোরণ ঘটে। পরে পুরো জাহাজে আগুন লেগে যায়। এতে চারজন শ্রমিক দগ্ধ হন এবং চারজন শ্রমিক নিখোঁজ হন। পরে দুই দিন অভিযান চালিয়ে নিখোঁজ চারজনের মরদেহ উদ্ধার করা হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।