Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

৪৮ লাখ টাকার ভারতীয় কসমেটিকস উদ্ধার, মূলহোতা গ্রেপ্তার

admin • 20 Jan 2025, 12:32 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
৪৮ লাখ টাকার ভারতীয় কসমেটিকস উদ্ধার, মূলহোতা গ্রেপ্তার

চোরাই পথে আসা প্রায় ৪৮ লাখ টাকা মূল্যের ভারতীয় কসমেটিকস উদ্ধার ও এ চক্রের মূলহোতা ফিরোজ আলম বাবুকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। যে চালানেই সরকারের শুল্ক ফাঁকি দিয়েছে ৬ লাখ টাকা।

 

সোমবার (২০ জানুয়ারি) সকালে রাজধানীর মিন্টুরোড ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিএমপির তেজগাঁও বিভাগের উপ পুলিশ কমিশনার মো. মিজানুর রহমান।

 

তিনি বলেন, রাজধানীর বনশ্রীতে অভিযান চালিয়ে একটি কাভার্ডভ্যানের ভেতরে ও আটককৃত ফিরোজের বাসায় বিপুল ভারতীয় প্রসাধনী পাওয়া যায়। চার ধরনের প্রডাক্টের মোট ২৫ হাজার ৪৪ পিস প্রসাধনী উদ্ধার করা হয়।

 

অন্তর্বর্তী সরকার আশায় বর্ডারে তৎপরতা বৃদ্ধি পাওয়ায় এই চক্রটি নতুন নতুন পন্থা অবলম্বন করছে। এতে দুই দেশের বর্ডার স্থানীরা সহযোগিতা করছে। বিশেষ করে কুমিল্লার বর্ডার দিয়ে এই প্রসাধনী ঢুকছে, তাদের ধরতে গোয়েন্দা তৎপরতা চলছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।