৪৮তম বিসিএসের (বিশেষ) লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে প্রথম পর্যায়ে ৭০২ জনের মৌখিক পরীক্ষার তারিখ ও সময়সূচি প্রকাশ করা হয়েছে। এর মধ্যে স্বাস্থ্য ক্যাডারের সহকারী ডেন্টাল সার্জন পদে ৫১১ জন এবং সহকারী সার্জন পদে ১৯১ জন রয়েছেন।
রোববার (২৭ জুলাই) এ তথ্য জানা গেছে।
পিএসসির তথ্যমতে, প্রকাশিত বিজ্ঞপ্তিটি কমিশনের ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) অথবা টেলিটকের ওয়েবসাইটে (http://bpsc.teletalk.com.bd) পাওয়া যাবে।
বিজ্ঞপ্তিতে যুক্তিসংগত কারণে কোনো সংশোধনের প্রয়োজন হলে কমিশন তা সংশোধনের অধিকার সংরক্ষণ করবে বলে জানা গেছে।
এর আগে ৪৮তম বিসিএস পরীক্ষায় বদলি পরীক্ষার্থী শনাক্ত করে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এ ঘটনায় কমিশন প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করেছে। শুক্রবার (১৮ জুলাই) রাজধানীর ২০টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।





