Monday, 26 October 2026
শিরোনাম
কুমারখালী স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে অ্যাড. জাকারিয়া মিলন প্রবাসীর স্ত্রীর ভিডিও ছড়ানোর ভয় দেখিয়ে অর্থ আদায়, মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার বিয়ের দাবিতে বিচারকের বাড়িতে শিক্ষিকার অনশন! বিধবা নারীর সঙ্গে প্রেম: মামাকে রাস্তা থেকে সরাতে ডেকে নিয়ে খুন করল ভাগিনা! সেনাবাহিনীর পোশাকে প্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণ-টাকা লুট টঙ্গীর সেই মাদ্রাসা শিক্ষকের জামিন নামঞ্জুর মেলান্দহে ভূমি অফিসের নিলামকৃত গাছ কাটা নিয়ে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন বিতর্কের মুখে ষষ্ঠ শ্রেণির বই থেকে বাদ ‘দাঁড়িপাল্লা’, জ্ঞানের পিরামিডে থাকছে না কোনো আইকন প্রবল ঘূর্ণিঝড়ের শঙ্কা, আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তা আবারও যমুনা সার কারখানার উৎপাদন বন্ধ
এক্সক্লসিভ

৪৫০ দিনে কোরআনের হাফেজ হলেন ১১ বছরের শিশু

• • পঠিত 5 বার
শেয়ার করুন:
৪৫০ দিনে কোরআনের হাফেজ হলেন ১১ বছরের শিশু
ছোট্ট শিশু সোলাইমান। বয়স মাত্র ১১ বছর। এই ছোট্ট বয়সেই চমকে দেওয়া সাফল্য পেয়েছেন। মাত্র ১৫ মাসে পবিত্র কোরআন হিফজ সম্পন্ন করে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করেছে শিশুটি। ঘটনাটি ঘটেছে ময়মনসিংহের নান্দাইল উপজেলায়।   পারিবারিক অসচ্ছলতা আর বাবার শারীরিক সীমাবদ্ধতা সোলাইমানের পথের বাধা হতে পারেনি। তার এই অভাবনীয় সাফল্যে পরিবার, শিক্ষক ও এলাকাবাসীর মাঝে আনন্দ বয়ে যাচ্ছে।
শিশু সোলাইমান নান্দাইল উপজেলার চন্ডীপাশা ইউনিয়নের নিজ বানাইল গ্রামের শারীরিক প্রতিবন্ধী কৃষক সাইফুল ইসলামের দ্বিতীয় পুত্র। সে স্থানীয় ‘জামিয়াতু লুৎফুর রহমান আল ইসলামিয়া’ মাদ্রাসার ছাত্র। সোলাইমানের বাবা সাইফুল ইসলাম আবেগাপ্লুত হয়ে বলেন, আমার ছেলের এ সাফল্যে আমি অত্যন্ত আনন্দিত। আমি সবার কাছে আমার ছেলের উজ্জ্বল ভবিষ্যতের জন্য দোয়া চাই।
মাদ্রাসার মোহতামিম মাওলানা তাজুল ইসলাম সোলাইমানের কৃতিত্ব সম্পর্কে বলেন, সোলাইমান অত্যন্ত মেধাবী এবং মনোযোগী ছাত্র। শিক্ষকদের সঠিক দিকনির্দেশনা এবং তার কঠোর অধ্যবসায়ের ফলে মাত্র ১৫ মাসে সে পুরো কুরআন আয়ত্ত করতে সক্ষম হয়েছে। এটি আমাদের মাদ্রাসার জন্য এক গর্বের বিষয়।     তিনি আরও জানান, মাদ্রাসাটি দীর্ঘ দিন ধরে কোরআন ও সুন্নাহর আলোকে যোগ্য মানুষ গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। শিশু হাফেজ সোলাইমান ইসলামের এ সাফল্যে স্থানীয় আলেম ও সুধীসমাজ তাকে অভিনন্দন জানিয়েছে।
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।