জামালপুরের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের তিন মাসের আহ্বায়ক কমিটি দিয়ে চলছে ১৬ মাস। অথচ তিন মাসের মধ্যে আহ্বায়ক কমিটির সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠনের কথা ছিল। কিন্তু তিন মাস তো দূরের কথা, চলে গিয়েছে ১ বছর ৩ মাস। এদিকে আহ্বায়ক কমিটির কিছু সদস্য (শিক্ষার্থী) এ বিশ্ববিদ্যালয় থেকে পড়া শেষ করে বিশ্ববিদ্যালয় থেকে চলে গিয়েছেন।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা জানান,'২০২২ সালের ৩১ জুলাই কাউছার আহমেদ স্বাধীনকে আহ্বায়ক করে ৬৩ সদস্যের একটি আহ্বায়ক কমিটি অনুমোদন করে কেন্দ্রীয় ছাত্রলীগ। এ কমিটিতে ১৯ জনকে যুগ্ম আহ্বায়ক করা হয় এবং ৪৩ জনকে সদস্য করা হয়। তিন মাসের জন্য আহ্বায়ক কমিটি করা হয়েছিল।
খোঁজখবর নিয়ে জানা গেছে,' বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের আহ্বায়ক কমিটির মধ্যে ১০ জনের পড়াশোনা শেষ করে তাঁরা বিশ্ববিদ্যালয় থেকে চলে গিয়েছেন। এদের মধ্যে পাঁচজন যুগ্ন আহ্বায়ক ও পাঁচজন সদস্য। যুগ্ন আহ্বায়করা হলেন, এহসানুল হক ইরফান , জাহিদ হাসান অনিক, গোলাম জিলানী, হিজরাতুল হাসান সান ও ওমর ফারুক অনিক। সদস্যরা হলেন-সায়েম খান, সায়েমুর রহমান,খন্দকার হিমেল রায়হান, হোসনে আরা জান্নাত হাসি ও আব্দুল্লাহ আল সানি।
আহ্বায়ক কমিটির সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি না হওয়ায় পড়াশোনা শেষ করে অনেকেই চলে গিয়েছেন।পূর্ণাঙ্গ কমিটি না হওয়ায় আবার কমিটির সদস্যরা হতাশার মধ্যেও রয়েছে।
এ বিষয়ে যুগ্ন আহ্বায়ক নুর-এ-জান্নাত বলেন,'আহ্বায়ক কমিটির কিছু যুগ্ন আহ্বায়ক ও সদস্যেরা এ বিশ্ববিদ্যালয়ে পড়া শেষে তারা বিশ্ববিদ্যালয় থেকে চলে গিয়েছেন। সম্মেলন করে পূর্ণাঙ্গ কমিটি হওয়ার কথা ছিল। কিন্তু হঠাৎ করে কি কারণে পিছিয়ে গেছে সম্মেলন সেটা জানি না। বিশ্ববিদ্যালয় যারা প্রথম থেকেই ছাত্রলীগের সঙ্গে জড়িত রয়েছেন তাদের তো একটি আশা রয়েছে না হলেও সদস্য পদ পাওয়ার। যারা প্রথম থেকেই ছাত্রলীগ করে আসছেন তারা এখন হতাশার মধ্যে রয়েছেন। এদিকে বিশ্ববিদ্যালয়ের হল শাখা ছাত্রলীগের কমিটি দিয়েছে। এদের মধ্যে বেশিরভাগ পদপদবী পেয়েছে জুনিয়ার শিক্ষার্থীরা। সিনিয়র শিক্ষার্থীরা কোন পদ-পদবী পাই নাই।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের আহ্বায়ক কমিটির ১নং নং যুগ্ন আহ্বায়ক তারিফুল ইসলাম পলাশ বলেন,'৬৩ সদস্য নিয়ে আহ্বায়ক কমিটি গঠন করা করা হয়েছে ২০২২ সালের ৩১ শে জুলাই। সম্মেলন করে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার কথা ছিল কিন্তু নির্বাচনের কারণে হয়নি। নির্বাচনের পরে সম্মেলন করে পূর্ণাঙ্গ কমিটির গঠন করা হবে। তিনি আরো বলেন,'আহ্বায়ক কমিটির কয়েকজন পড়াশোনা শেষ করে তারা চলে গিয়েছেন।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের আহ্বায়ক কাউছার আহমেদ স্বাধীন বলেন,'কবে পূর্ণাঙ্গ কমিটি হবে এটা কেন্দ্রীয় ছাত্রলীগ বলতে পারবে। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কমিটির সবকিছু ঠিকঠাক মতোই চলছে। তবে নির্বাচনের পরে হইতো দিয়ে দিবে পূর্ণাঙ্গ কমিটি।





