Monday, 26 October 2026
শিরোনাম
কুমারখালী স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে অ্যাড. জাকারিয়া মিলন প্রবাসীর স্ত্রীর ভিডিও ছড়ানোর ভয় দেখিয়ে অর্থ আদায়, মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার বিয়ের দাবিতে বিচারকের বাড়িতে শিক্ষিকার অনশন! বিধবা নারীর সঙ্গে প্রেম: মামাকে রাস্তা থেকে সরাতে ডেকে নিয়ে খুন করল ভাগিনা! সেনাবাহিনীর পোশাকে প্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণ-টাকা লুট টঙ্গীর সেই মাদ্রাসা শিক্ষকের জামিন নামঞ্জুর মেলান্দহে ভূমি অফিসের নিলামকৃত গাছ কাটা নিয়ে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন বিতর্কের মুখে ষষ্ঠ শ্রেণির বই থেকে বাদ ‘দাঁড়িপাল্লা’, জ্ঞানের পিরামিডে থাকছে না কোনো আইকন প্রবল ঘূর্ণিঝড়ের শঙ্কা, আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তা আবারও যমুনা সার কারখানার উৎপাদন বন্ধ
এক্সক্লসিভ

৩'শ আসনে ৭২৩ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

• • পঠিত 6 বার
শেয়ার করুন:
৩'শ আসনে ৭২৩ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে ৭২৩ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে। মনোনয়নপত্র বাতিলের হার মোট প্রার্থীর ২৮ শতাংশ। মনোনয়নপত্র জমা পড়েছিল মোট ২ হাজার ৫৬৮টি। বাছাই শেষে ১ হাজার ৮৪২টি বৈধ ঘোষিত হয়েছে।

 

উল্লেখ্য, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নামে তিনটি আসনে মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছিল। কিন্তু, গত ৩০ ডিসেম্বর তিনি প্রয়াত হন। খালেদা জিয়া মৃত্যুবরণ করায় ওই তিন (ফেনী-১, বগুড়া-৭ ও দিনাজপুর-৩ আসন) আসনে তার মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের তালিকায় রাখা হয়নি।

মনোনয়পত্র বাতিল ও বৈধ প্রার্থীর হিসাব রবিবার রাতে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সেখানে দেখা যায়, বিএনপির ২৫, জামায়াতে ইসলামীর ১০, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ৩, ইসলামী আন্দোলন বাংলাদেশের ৩৯, জাতীয় পার্টির (জাপা) ৫৯, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) ২৫ এবং স্বতন্ত্র ৩৩৮ জন প্রার্থীর মনোনয়পত্র বাতিল হয়েছে। মনোনয়ন বাতিল হওয়া অন্য প্রার্থীরা অন্যান্য দলের। বিএনপির ক্ষেত্রে অনেকে দলীয় মনোনয়ন জমা দেননি বলে বাতিল হয়েছে।

 

এদিকে, মনোনয়নপত্র গ্রহণ বা বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে ইসির কাছে আপিল করা যাবে। আজ সোমবার ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি বিকেল পাঁচটা পর্যন্ত নেওয়া হবে আপিল আবেদন। আবেদন গ্রহণের জন্য রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সামনে অঞ্চলভিত্তিক বুথ প্রস্তুত করা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।