Thursday, 5 November 2026
শিরোনাম
অবশেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো লুঙ্গিতে মোড়ানো সেই নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ‘ছোটমণি নিবাসে’ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি
জেলার খবর

১৫ বছরে আ.লীগ সরকার আকাশ ছোঁয়া উন্নয়ন করেছে: অভি চৌধুরী

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
১৫ বছরে আ.লীগ সরকার আকাশ ছোঁয়া উন্নয়ন করেছে: অভি চৌধুরী

১৫ বছর ধরে আওয়ামী লীগ সরকার আকাশ ছোঁয়া উন্নয়ন করেছে। আর বিএনপি শুধু হরতাল - অবরোধের নামে জ্বালাও পোড়াও করেছে। সেজন্য নতুন ভোটারদের চোখে বিএনপি জ্বালাও পোড়াও দল হিসেবে পরিচিত বলে মন্তব্য করেছেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক পরিষদের সাধারণ সম্পাদক অভি চৌধুরী ।

 

দুপুরে কুমারখালী রিপোর্টার্স ইউনিটির অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত হয়ে নৌকাকে জয়ী করতে তিনি সংবাদ সম্মেলনের আয়োজন করেন।

 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে অভি চৌধুরী বলেন, আমি আওয়ামী লীগের মনোনয়নপত্র উত্তোলন করেছিলাম। কিন্তু দল বর্তমান সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জকে মনোনয়ন দিয়েছে। নৌকার প্রার্থী যেই হোক সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে তাকে নির্বাচিত করতে হবে এটাই আমাদের শপথ।

 

তিনি আরো বলেন, তরুন ভোটারদের প্রথম ভোট নৌকা প্রতীকে হোক। পেশাজীবী আর মুক্তিযোদ্ধাদের সকল ভোট নৌকা প্রতীকে হোক। সাংস্কৃৃতি কর্মীদের সকল ভোট নৌকা প্রতীকে হোক। কুষ্টিয়া -৪ আসন কে ঘিরে একটি আন্তর্জাতিক মানের কালচারাল হেরিটেজ করা সম্ভব। আগামী নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্য কর্মপরিকল্পনা গ্রহণ করবেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।