Monday, 2 November 2026
শিরোনাম
মোটরসাইকেলের নম্বরপ্লেট নিয়ে নতুন নিয়ম, সামনে লিখতে হবে যেভাবে আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, কাভার্ডভ্যানে আগুন আশুলিয়ায় শ্রমিক-পুলিশের সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ ফেসবুকে ‘ঢাকা দখলের’ ঘোষণা দিয়ে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেফতার বাদাম বিক্রির ঝুড়ি নয়, শিশু হাসানের হাতে বই-খাতা তুলে দিলেন ডিসি ফরিদা খানম ড্রাইভিং লাইসেন্স নয়, ব্যাটারিচালিত রিকশা নিয়ে নতুন সিদ্ধান্ত কুষ্টিয়ায় জমি সংক্রান্ত বিরোধ, প্রতিপক্ষের হামলায় গৃহবধূ নিহত মিরপুরে শ্রমিক-পুলিশ ধাওয়া-পাল্টাধাওয়া, টিয়ারশেল নিক্ষেপ ৫ শতাধিক আইনজীবীর সনদ স্থগিতের আলটিমেটাম সব অফিসের জন্য সরকারের জরুরি নির্দেশ
জেলার খবর

১১ হাজার ভোল্টের বৈদ্যুতিক খুঁটিতে উঠে গেল যুবক ,অতপর...

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
১১ হাজার ভোল্টের বৈদ্যুতিক খুঁটিতে উঠে গেল যুবক ,অতপর...

ঢাকার ধামরাইয়ের পাঁচপীরের মাজার নামক স্থানে ১১ হাজার ভোল্টের বৈদ্যুতিক খুঁটির ওপরে উঠে ট্রান্সফরমারে বসে ছিলেন মানসিক ভারসাম্যহীন একজন যুবক। যা দেখে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন স্থানীয়রা। এরপর ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ওই যুবককে উদ্ধার করেন।

রোববার (২৪ নভেম্বর) পুলিশ পরিদর্শক (গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা) আনোয়ার সাত্তার এ তথ্য জানান।

তিনি বলেন, আজ সকালে একজন কলার ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ নম্বরে ফোন করে জানান, ঢাকার ধামরাইয়ের পাঁচপীরের মাজার নামক স্থানে মো. মমিন মিয়া নামের একজন মানসিক ভারসাম্যহীন যুবক ৫০ ফিট উঁচু ট্রান্সফরমারের ওপর বসে আছেন।

 

ট্রান্সফরমারে ১১ হাজার ভোল্টের বৈদ্যুতিক লাইন ছিল। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ওই যুবককে উদ্ধার করে তার আত্মীয়ের কাছে হস্তান্তর করেন ধামরাই ফায়ার সার্ভিসের সদস্যরা।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।