Monday, 2 November 2026
শিরোনাম
ফেসবুকে ‘ঢাকা দখলের’ ঘোষণা দিয়ে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেফতার বাদাম বিক্রির ঝুড়ি নয়, শিশু হাসানের হাতে বই-খাতা তুলে দিলেন ডিসি ফরিদা খানম ড্রাইভিং লাইসেন্স নয়, ব্যাটারিচালিত রিকশা নিয়ে নতুন সিদ্ধান্ত কুষ্টিয়ায় জমি সংক্রান্ত বিরোধ, প্রতিপক্ষের হামলায় গৃহবধূ নিহত মিরপুরে শ্রমিক-পুলিশ ধাওয়া-পাল্টাধাওয়া, টিয়ারশেল নিক্ষেপ ৫ শতাধিক আইনজীবীর সনদ স্থগিতের আলটিমেটাম সব অফিসের জন্য সরকারের জরুরি নির্দেশ এবার পুরুষদের জন্য আসছে জন্মনিয়ন্ত্রণ পিল,গবেষণায় নতুন চমক এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হলেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল সভাপতির ছেলে দেবীগঞ্জ সরকারি টেকনিক্যাল কলেজে ১৭ শিক্ষকের ১৩ শিক্ষার্থী,পাস করেনি কেউ !
সারা দেশ

কুষ্টিয়ায় জমি সংক্রান্ত বিরোধ, প্রতিপক্ষের হামলায় গৃহবধূ নিহত

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
কুষ্টিয়ায় জমি সংক্রান্ত বিরোধ, প্রতিপক্ষের হামলায় গৃহবধূ নিহত
স্থানীয়লোকজন ও থানা পুলিশের ছবি

কুষ্টিয়ার কুমারখালীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় ৪২ বছর বয়সী এক নারীর মৃত্যুর ঘটনা ঘটেছে। সোমবার (২ নভেম্বর) ভোর আনুমানিক চারটার দিকে উপজেলার সদকী ইউনিয়নের বাটিকামারা এলাকায় এই ঘটনা ঘটে। নিহত নাসিমা খাতুন উপজেলার সদকী ইউনিয়নের বাটিকামারা এলাকা এলাকার বাসিন্দা শহিদুলের স্ত্রী।

 

 অভিযুক্তরা হলেন, উপজেলার সদকী ইউনিয়নের বাটিকামারা মসজিদ পাড়া এলাকার জনের ছেলে মোমিন এর নেতৃত্বে এঘটনা ঘটে।

 

নিহতের মা আলেয়া খাতুন জানান, অভিযুক্তদের সঙ্গে দীর্ঘদিন ধরে তাদের বসতবাড়ির জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এ নিয়ে বিভিন্ন সময় অভিযুক্তরা তাদের হুমকি-ধমকি দিয়ে আসছিলেন। এরই জের ধরে সোমবার ভোর ৪টার দিকে মোনিনের নেতৃত্বে প্রায় ৩০ থেকে ৪০ জন তাদের বাড়িতে এসে ভাঙচুর চালায়।


এ সময় নিহত নাছিমা খাতুন বাধা দিতে এগিয়ে এলে অভিযুক্ত আকরাম তাকে ধাক্কা দেন। এতে তিনি মাটিতে পড়ে যান। পরে নাছিমা খাতুনের পুত্রবধূর ডাক-চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে তাকে উদ্ধার করে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি ও সুষ্ঠু বিচার দাবি করেছেন নিহতের স্বজনেরা।


এ বিষয়ে কুমারখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আমিরুল ইসলাম জানান, জমি সংক্রান্ত বিরোধের জেরে নারীর মৃত্যুর ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ইতোমধ্যে দুজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানান তিনি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।