Monday, 26 October 2026
শিরোনাম
কুমারখালী স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে অ্যাড. জাকারিয়া মিলন প্রবাসীর স্ত্রীর ভিডিও ছড়ানোর ভয় দেখিয়ে অর্থ আদায়, মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার বিয়ের দাবিতে বিচারকের বাড়িতে শিক্ষিকার অনশন! বিধবা নারীর সঙ্গে প্রেম: মামাকে রাস্তা থেকে সরাতে ডেকে নিয়ে খুন করল ভাগিনা! সেনাবাহিনীর পোশাকে প্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণ-টাকা লুট টঙ্গীর সেই মাদ্রাসা শিক্ষকের জামিন নামঞ্জুর মেলান্দহে ভূমি অফিসের নিলামকৃত গাছ কাটা নিয়ে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন বিতর্কের মুখে ষষ্ঠ শ্রেণির বই থেকে বাদ ‘দাঁড়িপাল্লা’, জ্ঞানের পিরামিডে থাকছে না কোনো আইকন প্রবল ঘূর্ণিঝড়ের শঙ্কা, আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তা আবারও যমুনা সার কারখানার উৎপাদন বন্ধ
এক্সক্লসিভ

হোটেলে প্রেমিকের সঙ্গে, জিপিএস দিয়ে স্ত্রীকে ধরলেন স্বামী

• • পঠিত 7 বার
শেয়ার করুন:
হোটেলে প্রেমিকের সঙ্গে, জিপিএস দিয়ে স্ত্রীকে ধরলেন স্বামী

জিপিএস ট্র্যাকারের সাহায্যে স্ত্রীর পরকীয়া হাতেনাতে ধরলেন এক যুবক। ভারতের বেঙ্গালুরুতে ঘটেছে এমন ঘটনা। ঘটনা প্রকাশ্যে আসার সঙ্গে সঙ্গে স্থানীয় আদালতে গিয়ে ওই যুবক অনুরোধ জানান, যাতে তার স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করার আদেশ দেয়।

 

গাড়ির জিপিএস ট্র্যাকার ঘাঁটতে গিয়েই সব বেড়িয়ে আসে। বিষয়টি জানতে পেরে ওই যুবক তার স্ত্রীকে প্রশ্ন করলে স্ত্রীর ও তার প্রেমিক প্রাণনাশের হুমকি দেন তাকে।

 

তিনি বলেন, ‘২০২০ সালে আমি যখন গাড়ি কিনি তখনই গাড়িতে জিপিএস ট্র্যাকিং সিস্টেম লাগানো ছিল। এই বিষয়টি আমার স্ত্রী জানত না। জিপিএস ট্র্যাকারটা আমি আমার ফোনের সঙ্গে সংযোগ দিয়ে রেখেছিলাম।

 

এক দিন মাঝরাতে যখন আমি অফিসের কাজে করছিলাম, তখন দেখি আমার গাড়ি অন্য কেউ চালাচ্ছে। ট্র্যাকারে দেখতে পেলাম গাড়িটি একটি হোটেলে সামনে এসে থেমেছে। ভোর ৫টার সময় গাড়িটি আমার বাড়িতে ফেরত যায়। আমি পরে ওই হোটেলে গিয়ে জানতে পারি, আমার স্ত্রী আর অন্য পুরুষের নামে হোটেলে ওই দিন রুম বুক ছিল।’

 

আদালত যুবকের স্ত্রী ও তার প্রেমিকের বিরুদ্ধে মামলা দায়ের করার নির্দেশ দেন পুলিশকে। ওই যুবক জানান, ২০১৪ সালে তার বিয়ে হয়। কর্মসূত্রে তাকে রাতে কাজে যেতে হতো। ভালোই ছিল তারা। তাদের সংসারে ছয় বছরের কন্যাসন্তানও আছে।

সূত্র: আনন্দবাজার।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।