Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

হারিয়ে যাওয়া ৩৫টি মোবাইল উদ্ধার করে মালিকদের ফিরিয়ে দিলো পুলিশ

admin • 05 May 2026, 06:43 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
হারিয়ে যাওয়া ৩৫টি মোবাইল উদ্ধার করে মালিকদের ফিরিয়ে দিলো পুলিশ

কুষ্টিয়ায় বিভিন্ন সময় হারিয়ে যাওয়া ৩৫টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দিয়েছে জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল। আজ মঙ্গলবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে হস্তান্তর করা হয় ফোনগুলো।

 

অনুষ্ঠানে পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার) উদ্ধার করা ফোন তুলে দেন মালিকদের হাতে।

 

পুলিশ সূত্র জানায়, মোবাইল হারানোর পর সংশ্লিষ্ট থানায় সাধারণ ডায়েরি করেছিলেন ভুক্তভোগীরা। এসব অভিযোগের ভিত্তিতে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল প্রযুক্তিগত সহায়তায় দেশের বিভিন্ন স্থান থেকে উদ্ধার করে ফোনগুলো।

 

পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন উল্লেখ করেন, মোবাইল ফোন ব্যবহারকারীদের আরও সতর্ক হওয়া প্রয়োজন। ফোন হারানো বা চুরি হলে দ্রুত নিকটস্থ থানায় জিডি বা মামলা করার পরামর্শ দেন তিনি। তার ভাষ্য, হারানো ফোন মালিকদের হাতে ফিরিয়ে দিতে পেরে পুলিশ আনন্দিত। জননিরাপত্তা ও সাইবার অপরাধ দমনে কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

 

দীর্ঘদিন পর প্রিয় ফোন ফিরে পেয়ে আবেগাপ্লুত হন ভুক্তভোগী ফোন মালিকরা। পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা। তাদের মতে, ফোন ফিরে পাওয়ার আশা প্রায় ছেড়ে দিলেও পুলিশের তৎপরতা আরও দৃঢ় করেছে তাদের আস্থা।

 

অতিরিক্ত পুলিশ সুপার শিকদার মো. হাসান ইমামসহ সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের কর্মকর্তারা উপস্থিত ছিলেন এ অনুষ্ঠানে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।