Thursday, 5 November 2026
শিরোনাম
সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি নারী গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ: ডাচ-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা ইতিহাস গড়ে প্রথম মুসলিম মার্কিন সিনেটর আব্দুল আল-সায়িদ
জেলার খবর

হারানো ৫৪ ফোন উদ্ধার করে দিলো পুলিশ

• • পঠিত 7 বার
শেয়ার করুন:
হারানো ৫৪ ফোন উদ্ধার করে দিলো পুলিশ

মেহেরপুরে হারিয়ে যাওয়া ৫৪টি মোবাইল ও ২৮ হাজার টাকা উদ্ধারের পর প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দিলো পুলিশ। মঙ্গলবার (২১ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে পুলিশ সুপার কার্যালয় সভাকক্ষে মালিকদের হাতে মোবাইল ও টাকা তুলে দেন পুলিশ সুপার রাফিউল আলম।

 

প্রেস ব্রিফিংয়ে জানায়, জেলার তিন থানায় করা সাধারণ ডায়েরির ভিত্তিতে মোবাইলগুলো উদ্ধার করা হয়। পুলিশের সাইবার ক্রাইম সেলের সহযোগিতায় উদ্ধার করা মোবাইলগুলো আসল মালিকের হাতে তুলে দেওয়া হয়।

 

এছাড়াও বিভিন্ন সময়ে প্রতারণার শিকার হয়ে বিকাশে হারানো ২৮ হাজার টাকাও ফিরিয়ে দেওয়া হয়। হারানো মোবাইলগুলোর মধ্যে সদর থানার ৩৫টি, গাংনী থানার ১৯টি এবং মুজিবনগর থানার দুটি মোবাইল উদ্ধার করা হয়।

 

এছাড়া চারজনের বিকাশের টাকা উদ্ধার করা হয়েছে।এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার কামরুল আহসান, অতিরিক্ত পুলিশ সুপার সার্কেল আব্দুল করিম, ডিবি ওসি সাইফুল ইসলামসহ পুলিশ কর্মকর্তারা।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।