Friday, 30 October 2026
শিরোনাম
জুয়ার টাকা জোগাড়ে ইমামতির চাকরি, ১৫ লাখ টাকা নিয়ে উধাও; অবশেষে গ্রেপ্তার সম্মিলিত সামাজিক জোটের উদ্যোগে ডেঙ্গু সচেতনতা বিষয়ক ক্যাম্পেইন সেদিন তাহসিফের সঙ্গে ৬ ঘণ্টা ছিলেন দ্বীপ, হত্যার সন্দেহ বাবার ইউপি নির্বাচন: আচরণবিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিল, সর্বোচ্চ শাস্তি ২ বছরের কারাদণ্ড বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ মিললো তুরাগে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড বাবার মৃত্যুর ১৫ মিনিট পর জন্ম নিল পুত্রসন্তান, ‘আনন্দে’ বিষাদের ছায়া! কুমারখালীতে ৩১ মেধাবী শিক্ষার্থীকে সম্মাননা ও নগদ অর্থ প্রদান কবরের দুই ফেরেশতার প্রশ্ন নিয়ে প্রচলিত বিশ্বাসে আপত্তি, ইসলামি বক্তাকে গুলি করে হত্যা লগি-বৈঠার সহিংসতার বিচার দাবি জামায়াতের
ক্যাম্পাস

হাবিপ্রবিসাসে ছাত্রদলের হামলার প্রতিবাদে জাবি প্রেসক্লাবে নিন্দা

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
হাবিপ্রবিসাসে ছাত্রদলের হামলার প্রতিবাদে জাবি প্রেসক্লাবে নিন্দা

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (হাবিপ্রবিসাস) অফিসে ছাত্রদল কর্মীর নেতৃত্বে ভাঙচুর এবং সাংবাদিকদের ওপর হামলার চেষ্টার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব।

 

মঙ্গলবার (১ জুলাই) জাবি প্রেসক্লাবের দপ্তর সম্পাদক এস এম তাওহিদ কতৃর্ক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য উঠে আসে।

 

বিজ্ঞপ্তিতে যৌথ বিবৃতিতে জাবি প্রেসক্লাবের সভাপতি ওয়াজহাতুল ইসলাম এবং সাধারণ সম্পাদক তানভীর ইবনে মোবারক বলেন, “সাংবাদিক সমিতিতে হামলার মতো এমন ঔদ্ধত্যপূর্ণ আচরণের তদন্ত করে জড়িতদের অবিলম্বে শাস্তির আওতায় আনতে হবে।”

 

তারা আরও বলেন, গণমাধ্যম রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ, এর কণ্ঠ রোধের চেষ্টা ফ্যাসিবাদী মানসিকতার বহিঃপ্রকাশ।

 

এছাড়াও বিবৃতিতে উল্লেখ করা হয়, চব্বিশের গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে সাংবাদিকতার স্বাধীনতা ও ছাত্র রাজনীতির মৌলিক সংস্কারের প্রত্যাশা ছিল। কিন্তু দুঃখজনকভাবে এ সময়েও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের নেতাকর্মীদের দ্বারা সাংবাদিকদের উপর হামলা ও হয়রানির ঘটনা নিয়মিত ঘটছে, যা স্বাধীন সাংবাদিকতার পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।

 

নেতৃবৃন্দ জোর দিয়ে বলেন, এই ন্যাক্কারজনক ঘটনার সঙ্গে জড়িত সবাইকে বিশ্ববিদ্যালয়ের ছাত্র শৃঙ্খলা বিধি ও দেশের প্রচলিত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। “গণমাধ্যমের ওপর এমন আঘাত কোনোভাবেই সহ্য করা হবে না।”

উল্লেখ্য, গণমাধ্যমে প্রকাশিত সংবাদের ভিত্তিতে জানা যায়, গত ২৯ জুন (রোববার) হাবিপ্রবি শাখা ছাত্রদলের আহ্বায়ক পলাশ বার্নার্ড দাস, সদস্য নাজমুল ইসলাম ইমন এবং পদার্থবিজ্ঞান বিভাগের ২৩ ব্যাচের শিক্ষার্থী শামীম আশরাফী বিভাগীয় সহপাঠী রোকনকে অবৈধভাবে হলে তোলার চেষ্টা করেন, যা হল সুপার বাঁধা দিলে ব্যর্থ হয়।

 

পরে ঐ ঘটনার ভিডিও সাংবাদিক সমিতি প্রকাশ করলে পরদিন ৩০ জুন (সোমবার) সন্ধ্যা ৭টায় শামীম আশরাফী ৮-১২ জন সহযোগী নিয়ে হাবিপ্রবিসাসের অফিসে এসে কাউকে না পেয়ে অফিস ও ক্যাফেটেরিয়ায় ভাঙচুর চালায় এবং অকথ্য ভাষায় গালিগালাজ করে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।