Monday, 26 October 2026
শিরোনাম
কুমারখালী স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে অ্যাড. জাকারিয়া মিলন প্রবাসীর স্ত্রীর ভিডিও ছড়ানোর ভয় দেখিয়ে অর্থ আদায়, মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার বিয়ের দাবিতে বিচারকের বাড়িতে শিক্ষিকার অনশন! বিধবা নারীর সঙ্গে প্রেম: মামাকে রাস্তা থেকে সরাতে ডেকে নিয়ে খুন করল ভাগিনা! সেনাবাহিনীর পোশাকে প্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণ-টাকা লুট টঙ্গীর সেই মাদ্রাসা শিক্ষকের জামিন নামঞ্জুর মেলান্দহে ভূমি অফিসের নিলামকৃত গাছ কাটা নিয়ে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন বিতর্কের মুখে ষষ্ঠ শ্রেণির বই থেকে বাদ ‘দাঁড়িপাল্লা’, জ্ঞানের পিরামিডে থাকছে না কোনো আইকন প্রবল ঘূর্ণিঝড়ের শঙ্কা, আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তা আবারও যমুনা সার কারখানার উৎপাদন বন্ধ
এক্সক্লসিভ

হাদির মৃত্যুতে শুক্রবার সারাদেশে বিশেষ দোয়া ও কফিন মিছিল

• • পঠিত 6 বার
শেয়ার করুন:
হাদির মৃত্যুতে শুক্রবার সারাদেশে বিশেষ দোয়া ও কফিন মিছিল

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সংগঠক এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি আর নেই। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুতে দেশজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।

 

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) জুলাই ঐক্যের পক্ষ থেকে কেন্দ্রীয় সংগঠক ইসরাফিল ফরাজী স্বাক্ষরিত এক বিবৃতিতে বিবৃতিতে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে তাকে দেশের সার্বভৌমত্ব রক্ষার একজন নিবেদিতপ্রাণ ও আপসহীন দেশপ্রেমিক হিসেবে অভিহিত করা হয়েছে।

 

ওসমান বিন হাদীর মৃত্যুতে শ্রদ্ধা জানাতে এবং দোয়া কামনায় আগামীকাল শুক্রবার (১৯ ডিসেম্বর) সারাদেশে বিশেষ কর্মসূচি ঘোষণা করেছে জুলাই ঐক্য।

 

কর্মসূচির মধ্যে রয়েছে দেশের সকল মসজিদে বাদ জুমা বিশেষ দোয়া এবং কফিন মিছিল। বিবৃতিতে বিপ্লবের চেতনা ধারণকারী সকলকে ধৈর্য ধারণ করার এবং নির্ধারিত কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয়ার আহ্বান জানানো হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।