Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

হরতালে পাবিপ্রবির বাস ভাঙ্গচুর

admin • 19 Nov 2023, 03:29 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
হরতালে পাবিপ্রবির বাস ভাঙ্গচুর

দেশব্যাপী চলমান বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা ৪৮ ঘণ্টার হরতালে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(পাবিপ্রবি) একটি বাস ভাঙচুর করা হয়েছে। জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ১৫ তম ব্যাচের শিক্ষার্থী শাহিদুল ইসলাম জিহাদ এতে আহত হয়েছেন।

 

রোববার (১৯ নভেম্বর) সকাল ১১টায় পাবনা শহরের মহিষের ডিপো এলাকায় এ ঘটনা ঘটে।

 

গাড়ির চালক শাহিনুর রহমান জানান, ‘সকাল সাড়ে ১০টায় শিক্ষার্থী নিয়ে শহরের উদ্দেশ্যে ক্যাম্পাস থেকে বিআরটিসির একটি দোতলা বাস ছাড়ে। বাস মহিষের ডিপো এলাকায় পৌঁছলে ১০-১২ জন পিকেটার একটা গলি থেকে বের হয়ে বাসে ঢিল মারা শুরু করে। এ সময় বাসে থাকা শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে পড়ে। পরে চালক বাসের গতি বাড়িয়ে দ্রুত স্থান ত্যাগ করেন। এ ঘটনায় বাসের চারটি জানালা ভেঙে যায়।

 

আহত শিক্ষার্থীর সহপাঠীরা জানান, ‘শাহিদুল ইসলাম মহিষের ডিপো এলাকায় নামার জন্য দরজায় দাঁড়িয়ে ছিলেন। এ সময় বাস হঠাৎ করে ব্রেক করলে সে বাস থেকে পড়ে যায়। এ সময় তার হাঁটু ছিলে যায় এবং পায়ে ব্যথা পায়। পরে প্রাথমিক চিকিৎসার জন্য তাকে পাবনা সদর হাসপাতালে নেওয়া হয়।

 

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. কামাল হোসেন জানান, ‘সকালে হরতাল পালনকারীরা বাসে ঢিল মেরে বাসের জানালা ভেঙে দেয়। এ ঘটনা শোনার পরপরই আমরা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিষয়টি অবহিত করি। শিক্ষার্থীদের নিরাপত্তার ব্যাপারে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমাদের আশ্বস্ত করেছে এবং তারা ঘটনায় যারা জড়িত তাদের আটকের চেষ্টা করছেন বলে জানিয়েছেন।

 

এ ঘটনায় পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলী জানান, ঘটনা শোনার পর আমরা ঘটনাস্থলে যাই। আমাদের টিম ঘটনায় জড়িতদের আটকের জন্য কাজ চালিয়ে যাচ্ছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।