Wednesday, 21 October 2026
শিরোনাম
ভারতের সবচেয়ে বড় ব্যাংকে সাইবার হামলা, প্রায় ৪ লাখ গ্রাহকের তথ্য চুরি ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা,প্রজ্ঞাপন জারি কুষ্টিয়ায় তৃতীয় শ্রেণির ছাত্রীকে যৌন নিপীড়নের চেষ্টার অভিযোগে মাদরাসা শিক্ষক কারাগারে হরমুজে ৩ তেলবাহী জাহাজে আগুন যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশ্ন ফাঁসের মামলায় যুবক গ্রেপ্তার পর্যাপ্ত আয়োডিনযুক্ত লবণ পাচ্ছে না ২৪ শতাংশ পরিবার ঠাকুরগাঁওয়ে নির্বাচন পর্যবেক্ষণ বিষয়ক কর্মশালা ফের চালু হচ্ছে ডিভি লটারি, জেনে নিন আবেদনের সময় দুর্গাপূজা উপলক্ষে জামালপুরে যুবদল নেতার রাজুর বস্ত্র বিতরণ মেলান্দহে নাটমন্দির পরিদর্শনে এমপি বাবুল, সম্প্রীতি বজায় রাখার আহ্বান
আর্ন্তজাতিক

হজ যাত্রীদের সুখবর দিলো সৌদি আরব

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
হজ যাত্রীদের সুখবর দিলো সৌদি আরব

হজ যাত্রীদের থাকার সুখবর জানিয়েছে সৌদি আরব। আবাসিক ভবনের থাকার অনুমতি দিচ্ছে দেশটি। এরইমধ্যে মক্কায় হজযাত্রীদের জন্য ১ হাজার ৮৬০ ভবনকে অনুমতি দেয়া হয়েছে। শুক্রবার (১ মার্চ) সৌদি গভর্নমেন্ট প্যানেলের বরাত দিয়ে এ খবর জানিয়েছে গালফ নিউজ।

 

পবিত্র নগরী মক্কার ডেপুটি গভর্নর প্রিন্স সৌদ বিন মেশাল বলেন, অনুমোদিত আবাসিক ভবনে ১২ লাখ হজযাত্রী থাকতে পারবেন। শাওয়াল মাস পর্যন্ত আবাসিক ভবনের লাইসেন্স দেওয়া হবে। হিজরি বর্ষ অনুযায়ী শাওয়াল ১০তম মাস।

 

দেশটির হজ মন্ত্রী তৌফিক আল রাবিয়াহ জানিয়েছে, মক্কায় হজ যাত্রীদের থাকার জন্য লাইসেন্স প্রদানকৃত ভবনের সংখ্যা ৫ হাজার ছাড়াবে। গত বছর বার্ষিক হজ মৌসুমে বিশ্বব্যাপী ২০ লাখ হজ যাত্রী হজ পালন করেন।

 

করোনা মহামারির পর সর্বোচ্চ সংখ্যক মুসল্লি গত বছর হজ পালন করেন। আগামী জুনে অনুষ্ঠিত হজে দীর্ঘদিন ধরে প্রচলিত একটি নিয়ম বাতিল করেছে সৌদি আরব। নতুন নিয়ম অনুযায়ী কোনো দেশের নাগরিকদের জন্য মক্কার আশে পাশে থাকার স্থান নির্ধারণ করা হবে না।

 

উল্লেখ্য, শুক্রবার (১ মার্চ) থেকে এ বছরের হজ যাত্রীদের জন্য ভিসা প্রদান শুরু হয়েছে, যা আগামী ২৯ এপ্রিল পর্যন্ত চলবে। আগামী ৯ মে থেকে বিশ্বের বিভিন্ন দেশ থেকে হজে যাবেন হজ যাত্রীরা।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।