Monday, 26 October 2026
শিরোনাম
কুমারখালী স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে অ্যাড. জাকারিয়া মিলন প্রবাসীর স্ত্রীর ভিডিও ছড়ানোর ভয় দেখিয়ে অর্থ আদায়, মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার বিয়ের দাবিতে বিচারকের বাড়িতে শিক্ষিকার অনশন! বিধবা নারীর সঙ্গে প্রেম: মামাকে রাস্তা থেকে সরাতে ডেকে নিয়ে খুন করল ভাগিনা! সেনাবাহিনীর পোশাকে প্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণ-টাকা লুট টঙ্গীর সেই মাদ্রাসা শিক্ষকের জামিন নামঞ্জুর মেলান্দহে ভূমি অফিসের নিলামকৃত গাছ কাটা নিয়ে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন বিতর্কের মুখে ষষ্ঠ শ্রেণির বই থেকে বাদ ‘দাঁড়িপাল্লা’, জ্ঞানের পিরামিডে থাকছে না কোনো আইকন প্রবল ঘূর্ণিঝড়ের শঙ্কা, আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তা আবারও যমুনা সার কারখানার উৎপাদন বন্ধ
এক্সক্লসিভ

হজে কত টাকা রাখা যাবে জানিয়ে দিল সৌদি আরব

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
হজে কত টাকা রাখা যাবে জানিয়ে দিল সৌদি আরব

সৌদি আরবে ওমরাহ পালনকারীদের ১৬ হাজার ডলার বা ৬০ হাজার রিয়ালের বেশি নগদ অর্থ বহন না করার আহ্বান জানিয়েছে দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয়।

 

নগদ অর্থ ছাড়াও ওমরাহ পালনের সময় কোন দামী জিনিসও সঙ্গে না রাখার অনুরোধ জানানো হয়েছে। খবর আল আরাবিয়ার।

 

সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে টুইট করে হজ ও ওমরাহ মন্ত্রণালয় বলেছে, সোনার বার, মূল্যবান পাথর এবং দামী ধাতু যেন সাথে না রাখেন ওমরাহকারীরা। এছাড়া ১৬ হাজার ডলার বা ৬০ হাজার রিয়ালের বেশি নগদ অর্থ সঙ্গে বহন না করতে উপদেশ দেওয়া হয়েছে। মূলত ওমরাহ পালনকারীদের টার্গেট করে অর্থ আত্মসাতের চেষ্টা করছে একটি জালিয়াত চক্র। এ থেকে বাঁচতেই সাধারণ মানুষকে এ আহ্বান জানানো হয়েছে।

 

ওমরাহকারীদের সতর্ক করে বলেছে, যদি কেউ মোবাইল ফোনে ব্যাংক সংক্রান্ত কোন অ্যাপস ইনস্টল করতে চান তাহলে সেটি যেন অফিসিয়াল সাইট থেকে করেন। তৃতীয় পক্ষের কোনো অ্যাপস এবং অপরিচিত ব্যক্তিদের কাছে ব্যাংক অ্যাকাউন্টের তথ্য দেওয়া থেকে বিরত থাকার কথা বলা হয়েছে। অপরিচিত কোন নাম্বার থেকে ম্যাসেজ পেলে তার এড়িয়ে যেতে বলা হয়েছে।

এরপরও কেউ জালিয়াতের শিকার হলে দ্রুত হজ ও ওমরাহ মন্ত্রণালয়কে অবহিত করতেও অনুরোধ করেছে দেশটির সরকার।

এ ছাড়া যে কেউ নুসুক অ্যাপের মাধ্যমে ওমরাহ এবং এর যাবতীয় কার্যক্রম সম্পন্ন করতে পারেন— এই অ্যাপের মাধ্যমে ই-ভিসা থেকে শুরু করে হোটেল ও ফ্লাইট বুকিং দেওয়াসহ সব করা যায়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।