Sunday, 1 November 2026
শিরোনাম
লংমার্চ ঘিরে সন্ধ্যা নামতেই কানায় কানায় পূর্ণ কুষ্টিয়ার আবরার ফাহাদ স্টেডিয়াম কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতা ক্যাম্পেইনে জেলা প্রশাসকের সন্তোষ প্রকাশ হাদি হত্যার বিচার না হলে ১৮ ডিসেম্বরের পর কঠোর আন্দোলনের হুঁশিয়ারি মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার ফি নির্ধারণ করল সরকার এইচএসসির ফলাফলে শাস্তির আওতায় আসছেন পরীক্ষকরা সরকারি বাসা থেকে ৩১ অক্টোবরের মধ্যে ভাড়াটিয়া সরানোর কড়া নির্দেশ কুষ্টিয়ায় সম্মিলিত সামাজিক জোটের উদ্যোগে সপ্তাহব্যাপী ডেঙ্গু সচেতনতায় ক্যাম্পেইন চলন্ত সিএনজিতে হঠাৎ আগুন, নেভাতে গিয়ে মিলল ২৫ বোতল ভারতীয় মদ কলেজের মালামাল চুরির অভিযোগে কলেজ ছাত্রদল সভাপতিকে বহিষ্কার দাবি না মানলে সরকারকে চরম মূল্য দিতে হবে: জামায়াত আমির
জাতীয়

হক গ্রুপের লভ্যাংশ কর্মচারীদের মধ্যে বিলিয়ে দেওয়ার ঘোষণা তমিজীর

• • পঠিত 7 বার
শেয়ার করুন:
হক গ্রুপের লভ্যাংশ কর্মচারীদের মধ্যে বিলিয়ে দেওয়ার ঘোষণা তমিজীর

হক গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের কার্যক্রম অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন প্রতিষ্ঠানটির বর্তমান স্বত্বাধিকারী ও ব্যবস্থাপনা পরিচালক আদম তমিজী হক। একইসঙ্গে অর্জিত লভ্যাংশ প্রতিষ্ঠানটির কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে বণ্টনের ঘোষণাও দিয়েছেন তিনি। মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) বিকেল ৪টায় প্রেস বিজ্ঞপ্তি লিখে এক ফেসবুক পোস্টের মাধ্যমে এমন ঘোষণা দেন তমিজী হক।

 

আদম তমিজী হক বলেন, আমি আদম তমিজী হক। হক গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের স্বত্বাধিকারী। আমি আমার প্রতিষ্ঠানের সকল শ্রমিক, কর্মচারী, কর্মকর্তা সকলের প্রতি সততা ও নিষ্ঠার সঙ্গে প্রত্যেকের দায়িত্ব পালনের আহ্বান জানাচ্ছি। প্রতিষ্ঠান থেকে আমি ও আমার পরিবার কখনও কোন লভ্যাংশ গ্রহণ করি নাই, ভবিষ্যতেও করবে না। আমি ও আমার দ্বারা নির্দিষ্টকৃত আমার পরিবার প্রতিষ্ঠানের মালিক ও অভিভাবক মাত্র।

 

তিনি বলেন, প্রতিষ্ঠানের দৈনিক কার্যক্রম প্রতিষ্ঠানের দ্বায়িত্বপ্রাপ্ত শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তার উপরে ন্যস্ত। প্রতিষ্ঠানের লাভ-ক্ষতির দায়িত্বও তাদের সকলের। আজ থেকে প্রতিষ্ঠানের লভ্যাংশ প্রতি তিন মাস অন্তর অন্তর লভ্যাংশ হারে প্রদান করা হবে।

 

সংশ্লিষ্ট পূর্ণ তিন মাস সময়ে যে সকল শ্রমিক, কর্মচারী, কর্মকর্তা চাকুরিরত থাকবেন তাদের সকলের মধ্যে সমহারে মালিকের চূড়ান্ত অনুমোদন সাপেক্ষে লভ্যাংশ প্রদান করা হবে।

 

পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত হক গ্রুপ এ নিয়মমাফিক চলবে বলেও জানান তমিজী হক।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।