Monday, 26 October 2026
শিরোনাম
কুমারখালী স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে অ্যাড. জাকারিয়া মিলন প্রবাসীর স্ত্রীর ভিডিও ছড়ানোর ভয় দেখিয়ে অর্থ আদায়, মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার বিয়ের দাবিতে বিচারকের বাড়িতে শিক্ষিকার অনশন! বিধবা নারীর সঙ্গে প্রেম: মামাকে রাস্তা থেকে সরাতে ডেকে নিয়ে খুন করল ভাগিনা! সেনাবাহিনীর পোশাকে প্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণ-টাকা লুট টঙ্গীর সেই মাদ্রাসা শিক্ষকের জামিন নামঞ্জুর মেলান্দহে ভূমি অফিসের নিলামকৃত গাছ কাটা নিয়ে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন বিতর্কের মুখে ষষ্ঠ শ্রেণির বই থেকে বাদ ‘দাঁড়িপাল্লা’, জ্ঞানের পিরামিডে থাকছে না কোনো আইকন প্রবল ঘূর্ণিঝড়ের শঙ্কা, আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তা আবারও যমুনা সার কারখানার উৎপাদন বন্ধ
২৬ মার্চ স্বাধীনতা দিবস

স্বাধীনতা দিবসে গুগলের বিশেষ ডুডল

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
স্বাধীনতা দিবসে গুগলের বিশেষ ডুডল

আজ ২৬ মার্চ, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। গোটা জাতি আজ ৫৩তম স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করছে। এ উপলক্ষে বিশেষ ডুডল করেছে গুগল। হোম পেজে বিশেষ ডুডলের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাচ্ছে তারা।

বিশেষ কোনো দিন বা বিশেষ কোনো ব্যক্তির জন্য সার্চ বক্সের ওপরে নিজেদের লোগো বদলে বিশেষ দিনটির সঙ্গে মানানসই নকশার যে লোগো তৈরি করে গুগল, তা-ই ডুডল।

বেশ কয়েক বছর ধরেই বাংলাদেশের স্বাধীনতা দিবসে বিশেষ ডুডল প্রকাশ করে আসছে গুগল। ২০১৩ সালে প্রথমবার স্বাধীনতা দিবসের ডুডল প্রদর্শন করেছিল গুগল কর্তৃপক্ষ।

গতকাল শুক্রবার দিবাগত রাত ১২টার পর থেকেই গুগলের হোমপেজে এই বিশেষ ডুডল প্রদর্শিত হচ্ছে। ডুডলটিতে বাংলাদেশের জাতীয় পতাকা রয়েছে।

উড়তে থাকা বাংলাদেশের জাতীয় পতাকার পটভূমিতে রয়েছে নীল-সাদা আকাশ। ডুডলে কার্সর রাখলে দেখায়, ‘বাংলাদেশ ইনডিপেনডেন্টস ডে ২০২৩ ’।

ডুডলের ওপর ক্লিক করলে বাংলাদেশের স্বাধীনতা দিবস-সম্পর্কিত সার্চ পেজে ইউজারদের নিয়ে যাচ্ছে গুগল।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।