Thursday, 3 September 2026
শিরোনাম
২৬ মার্চ স্বাধীনতা দিবস খেলাধুলা English ক্রিকেট বঙ্গবাজারে আগুন

সাকিবকে ওয়ানডে সিরিজে রাখতে চায় না বিসিবি!

admin • 30 Nov 2024, 10:35 AM • পঠিত 1 বার
শেয়ার করুন:
সাকিবকে ওয়ানডে সিরিজে রাখতে চায় না বিসিবি!

টি-টোয়েন্টি থেকে আগেই অবসর নিয়েছেন সাকিব আল হাসান। দেশের মাটিতে শেষ টেস্ট খেলে বিদায় নিতে চেয়েছেন। তবে সরকার নিরাপত্তা দিতে না পারায় সেই ইচ্ছা পূরণ হয়নি সাকিবের।  তাই গত সেপ্টেম্বরে ভারতের বিপক্ষে খেলা কানপুর টেস্টই সাকিবের ক্যারিয়ারের শেষ টেস্ট

 

দুই সংস্করণ থেকে সাকিব অবসর নিলেও ওয়ানডে ক্রিকেটে থেকে বিদায় নেননি। আসন্ন চ্যাম্পিয়নস ট্রফি খেলে এই সংস্করণ থেকেও বিদায় নিবেন এমন ইচ্ছার কথা জানিয়েছিলেন আগেই।

 

বাংলাদেশের সর্বকালের সেরা ক্রিকেটার সেই সুযোগ পাবেন কিনা তা নিয়ে দেখা দিয়েছে সংশয়। চ্যাম্পিয়নস ট্রফির আগে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ ওয়ানডে সিরিজ খেলবে।  সেই সিরিজে সাকিবকে দলে রাখতে যাচ্ছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

 

বিসিবির একটি সূত্র গণমাধ্যমকে জানিয়েছেনির্বাচকেরা এরই মধ্যে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের দল বোর্ডে জমা দিয়েছেন। সাকিবকে দলে না রাখতে বোর্ডের নির্দেশনা থাকায় তাতে নেই এই টাইগার অলরাউন্ডারের নাম।

 

এর আগে ৬৯ ও ১১ নভেম্বর শারজায় অনুষ্ঠিত তিন ওয়ানডের সিরিজেও খেলেননি সাকিব।  

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।