Monday, 26 October 2026
শিরোনাম
কুমারখালী স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে অ্যাড. জাকারিয়া মিলন প্রবাসীর স্ত্রীর ভিডিও ছড়ানোর ভয় দেখিয়ে অর্থ আদায়, মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার বিয়ের দাবিতে বিচারকের বাড়িতে শিক্ষিকার অনশন! বিধবা নারীর সঙ্গে প্রেম: মামাকে রাস্তা থেকে সরাতে ডেকে নিয়ে খুন করল ভাগিনা! সেনাবাহিনীর পোশাকে প্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণ-টাকা লুট টঙ্গীর সেই মাদ্রাসা শিক্ষকের জামিন নামঞ্জুর মেলান্দহে ভূমি অফিসের নিলামকৃত গাছ কাটা নিয়ে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন বিতর্কের মুখে ষষ্ঠ শ্রেণির বই থেকে বাদ ‘দাঁড়িপাল্লা’, জ্ঞানের পিরামিডে থাকছে না কোনো আইকন প্রবল ঘূর্ণিঝড়ের শঙ্কা, আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তা আবারও যমুনা সার কারখানার উৎপাদন বন্ধ
এক্সক্লসিভ

স্বাক্ষর জালিয়াতির অভিযোগে জামায়াত প্রার্থীর মনোনয়ন বাতিল

• • পঠিত 6 বার
শেয়ার করুন:
স্বাক্ষর জালিয়াতির অভিযোগে জামায়াত প্রার্থীর মনোনয়ন বাতিল

জামালপুর-৩ (মেলান্দহ–মাদারগঞ্জ) সংসদীয় আসনে প্রস্তাবকারী ও সমর্থকের স্বাক্ষর নিজে দেওয়ার অভিযোগে জামায়াতে ইসলামীর প্রার্থী মুজিবর রহমান আজাদীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) বিকেলে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

 

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, এ আসনে মোট ১১ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। যাচাই-বাছাই শেষে পাঁচজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল এবং ছয়জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।

 

বৈধ ঘোষিত প্রার্থীরা হলেন, বিএনপির মো. মোস্তাফিজুর রহমান বাবুল, ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহাম্মদ দৌলতুজ্জামান আনছারী, জাতীয় পার্টির মীর সামসুল আলম, গণঅধিকার পরিষদের লিটন মিয়া ও মো. রুবেল মিয়া এবং গণসংহতি আন্দোলনের ফিদেল নঈম। অন্যদিকে বাতিল হওয়া প্রার্থীরা হলেন, স্বতন্ত্র প্রার্থী মো. সাদিকুর রহমান, ফারজানা ফরিদ, শিবলুল বারী রাজু এবং এ এস এম শাহীনুর রহমান।

 

রিটার্নিং কর্মকর্তা ও জামালপুর জেলা প্রশাসক মো. ইউসুফ আলী জানান, জামায়াতে ইসলামীর প্রার্থী মুজিবর রহমান আজাদীর মনোনয়নপত্রে প্রস্তাবকারী ও সমর্থকের স্বাক্ষর প্রার্থী নিজেই প্রদান করেছেন, যা নির্বাচন বিধিমালার সুস্পষ্ট লঙ্ঘন। এ কারণে তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

 

তবে তিনি আরও জানান, সংশ্লিষ্ট প্রার্থী চাইলে আগামী ৫ থেকে ৯ জানুয়ারির মধ্যে নির্ধারিত কর্তৃপক্ষের কাছে আপিল করার সুযোগ পাবেন। মনোনয়ন বাতিলের খবরে জামায়াতে ইসলামীর স্থানীয় নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

 

দলীয় সূত্রে জানা গেছে, তারা এ বিষয়ে আইনগত পদক্ষেপ নেওয়ার বিষয়টি বিবেচনা করছেন। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যেই আপিল আবেদন নিষ্পত্তি করা হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।