Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর দুধ দিয়ে গোসল করলো স্বামী!

admin • 28 Nov 2023, 10:10 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর দুধ দিয়ে গোসল করলো স্বামী!

গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় ১৬ বছর সংসার করে স্ত্রী আয়শা বেগমের (৩৫) সঙ্গে বিচ্ছেদের পর ২০ কেজি দুধ দিয়ে গোসল করেছেন স্বামী আব্দুল হান্নান মিয়া (৪০)।

 

সোমবার (২৮ নভেম্বর) দুপুরে উপজেলার উড়িয়া ইউনিয়নের মধ্যে উড়িয়া গ্রামের নিজ বাড়িতে দুধ দিয়ে গোসলের এই ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

 

আব্দুল হান্নান মিয়া ওই গ্রামের বাসিন্দা। তিনি ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। এর আগে প্রায় ৫ বছর প্রবাসে ছিলেন।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, ১৬ বছর আগে নিজ এলাকার আয়শা বেগমকে পারিবারিকভাবে বিয়ে করেন আব্দুল হান্নান। তাদের ১৫ ও ১২ বছরের দুই ছেলে সন্তান রয়েছে।

 

বিয়ের পর থেকে তাদের মধ্যে দাম্পত্য কলহ ছিল। এই কলহের জেরে সম্প্রতি তার স্ত্রী বাবার বাড়িতে চলে যায়। এরপর আদালতে গিয়ে তার স্ত্রী এফিডেভিটের মাধ্যমে হান্নান মিয়ার সঙ্গে বিচ্ছেদ ঘটায়।

   

আইনগতভাবে এই বিচ্ছেদ হওয়ায় আব্দুল হান্নান ঝামেলা থেকে মুক্তি পেয়েছেন বলে দাবি করেন।

 

দুধ দিয়ে গোসলের সময় তিনি বলেন, দীর্ঘ সংসার জীবনের ঝামেলা থেকে মুক্তি পেয়েছি। এ কারণে ২০ কেজি দুধ দিয়ে গোসল করে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন তিনি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।