Wednesday, 21 October 2026
শিরোনাম
ভারতের সবচেয়ে বড় ব্যাংকে সাইবার হামলা, প্রায় ৪ লাখ গ্রাহকের তথ্য চুরি ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা,প্রজ্ঞাপন জারি কুষ্টিয়ায় তৃতীয় শ্রেণির ছাত্রীকে যৌন নিপীড়নের চেষ্টার অভিযোগে মাদরাসা শিক্ষক কারাগারে হরমুজে ৩ তেলবাহী জাহাজে আগুন যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশ্ন ফাঁসের মামলায় যুবক গ্রেপ্তার পর্যাপ্ত আয়োডিনযুক্ত লবণ পাচ্ছে না ২৪ শতাংশ পরিবার ঠাকুরগাঁওয়ে নির্বাচন পর্যবেক্ষণ বিষয়ক কর্মশালা ফের চালু হচ্ছে ডিভি লটারি, জেনে নিন আবেদনের সময় দুর্গাপূজা উপলক্ষে জামালপুরে যুবদল নেতার রাজুর বস্ত্র বিতরণ মেলান্দহে নাটমন্দির পরিদর্শনে এমপি বাবুল, সম্প্রীতি বজায় রাখার আহ্বান
আর্ন্তজাতিক

স্ত্রীর কাছে ধরা পড়ার ভয়ে বিমানবন্দরে বোমাতঙ্ক ছড়ালেন বাংলাদেশি যুবক!

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
স্ত্রীর কাছে ধরা পড়ার ভয়ে বিমানবন্দরে বোমাতঙ্ক ছড়ালেন বাংলাদেশি যুবক!

স্ত্রীর কাছে মিথ্যা বলে ধরা পড়ার ভয়ে দিল্লি বিমানবন্দরে বোমাতঙ্ক ছড়ানোর অভিযোগ বাংলাদেশি এক যুবককে গ্রেপ্তার করেছে কলকাতার পুলিশ। সোমবার (০৪ মার্চ) কলকাতার নিউমার্কেটের একটি আবাসিক হোটেল থেকে তাকে গ্রেপ্তার করা হয়। খবর ইন্ডিয়া টুডের

 

নজরুল ইসলাম নামের ওই যুবক স্ত্রীর কাছে মিথ্যা বলে ধরা পড়ার ভয়ে ভুয়া ইমেইল করে দিল্লি বিমানবন্দরের বোমাতঙ্ক ছড়ান। গত ২৭ ফেব্রুয়ারির এই ঘটনার জেরে তদন্ত করে দিল্লি পুলিশের সাইবার ক্রাইম শাখা ও স্পেশাল টাস্ক ফোর্স।

 

দিল্লি পুলিশ সূত্রে জানা যায়, ২৭ ফেব্রুয়ারি দিল্লি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট লিমিটেডের নিরাপত্তা কর্মকর্তার কাছ থেকে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর থানায় একটি অভিযোগ পাওয়া যায়।

 

ওই অভিযোগে বলা হয়, একটি হুমকির ই-মেইল পাওয়া গেছে, যাতে লেখা রয়েছে, কেউ একজন বিস্ফোরক বহন করছেন। যাতে প্রতিটি ব্যাগ ও লাগেজ তল্লাশি করা হয়। এ তথ্যের ওপর ভিত্তি করে বিমানবন্দরে উচ্চ সতর্কতা এবং জরুরি অবস্থা ঘোষণা করা হয়। পরে জানা যায়, ই-মেইলটি ছিল ভুয়া। তদন্তকালে দেখা যায়, অভিযুক্ত ব্যক্তি (নজরুল) নতুন একটি ই-মেইল ঠিকানা তৈরি করে মেইলটি পাঠান।

 

দিল্লি পুলিশ জানায়, নজরুল ইসলাম ভুয়া ইমেইল পাঠানোর বিষয়টি স্বীকার করেছেন। জিজ্ঞাসাবাদে তিনি জানিয়েছেন যুক্তরাষ্ট্রে গবেষণার কাজে যুক্ত রয়েছেন তিনি এমন মিথ্যা কথা বলে ২০২৩ সালে সোনিয়া নামের ভারতের নয়া দিল্লির এক নারীকে বিয়ে করেন। পাঞ্জাবের একটি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়ার সময় ওই নারীর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয় তার। মাস্টার্স শেষে ২০২০ সালে নজরুল বাংলাদেশে ফিরে গেলেও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তাদের যোগাযোগ ছিল। ২০২৩ সালের এপ্রিল মাসে বিয়েও করেন তারা।

 

বিয়ের পর থেকে নজরুলের স্ত্রী সোনিয়া তাকে বারবার যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়ার কথা বললে বিষয়টি এড়িয়ে যেতে শুরু করেন নজরুল। এমনকি স্ত্রীকে জানিয়েছিলেন দিল্লিতে চলমান কৃষক আন্দোলনের কারণে যুক্তরাষ্ট্রে ফিরতে পারছেন না তিনি! আটকে পড়েছেন কলকাতায়। এতেই সন্দেহ হয় সোনিয়ার।

 

গত ২৭ তারিখ সোনিয়া তার ভাই অমর দীপ কুমারকে কলকাতায় নজরুলের সত্যতা যাচাই করতে পাঠালে তা আগেভাগেই জেনে যায় নজরুল। শ্যালককে দিল্লি বিমানবন্দরেরই আটকে দিতে দিল্লি থেকে কলকাতাগামী স্পাইসজেটের ফ্লাইটে এক যাত্রী বোমা বহন করছেন বলে দিল্লি বিমানবন্দর কর্তৃপক্ষের কাছে ভুয়া ইমেইল পাঠান নজরুল। আর এতেই বোমাতঙ্ক ছড়ায় বিমানবন্দরজুড়ে।

 

পুলিশ জানায়, নজরুল কলকাতার নিউমার্কেটের হোটেলটিতে প্রায় এক মাসের বেশি সময় ধরে ছিলেন। স্ত্রীকে মিথ্যা বলার পাশাপাশি বাংলাদেশে প্রায় ৫০ লাখ টাকা প্রতারণা করে লুকিয়ে থাকতেই কলকাতায় থাকেন বলে জিজ্ঞাসাবাদে জানিয়েছেন তিনি। অভিযুক্ত নজরুলের পাসপোর্ট, ফোন এবং ল্যাপটপ বাজেয়াপ্ত করা হয়েছে।

সূত্র; ইন্ডিয়া টুডে
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।