Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যা

admin • 20 May 2024, 10:05 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যা

সাভারের আশুলিয়ায় ভাড়া বাসা থেকে রুহুল আমিন হাওলাদার ও মনি নামের এক দম্পতির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের প্রাথমিক ধারণা স্ত্রীকে হত্যার পর আত্মহত্যা করেছেন স্বামী।

সোমবার (২০ মে) বিকেলে আশুলিয়ার নরসিংহপুরের ইউসুফ মার্কেট এলাকায় ভাড়া বাসা থেকে মরদেহ দুটি উদ্ধার করে পুলিশ। রুহুল আমিন পেশায় কাপড় ব্যবসায়ী এবং মনি গৃহিণী।

বাড়ির মালিক রেহানা আক্তার জানান, সকাল থেকে তাদের কোনো সাড়া না পেয়ে দুপুরে ঘরে ঢুকে দেখতে পান বিছানায় মনির মরদেহ পড়ে আছে এবং সিলিংয়ের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলে আছেন রুহুল আমিন।  স্বজনরা জানান, ছয় মাস আগে তাদের বিয়ে হয়। তাদের মধ্যে পারিবারিক দ্বন্দ্ব ছিল। এরই জেরে এ ঘটনা ঘটতে পারে।

এ বিষয়ে আশুলিয়া থানার এসআই মাসুদ আল মামুন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্ত্রীকে হত্যা করে স্বামী আত্মহত্যা করেছেন। এ ঘটনায় থানায় মামলার প্রক্রিয়া চলছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।