Wednesday, 4 November 2026
শিরোনাম
নাশকতার মামলায় বাদীকে আদালত চত্বরে মারধর, অভিযুক্তকে কারাগারে পাঠালেন আদালত জানুয়ারিতে বকেয়া বেতন পাবেন পোশাকশ্রমিকরা ‘আমরা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হ'ত্যা করব’ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী আমি যখন বলব যুদ্ধ শেষ, তখনই যুদ্ধ শেষ হবে : ডোনাল্ড ট্রাম্প প্রি-পেইড মিটারে রিচার্জ নিয়ে গ্রাহকদের জরুরি নির্দেশনা সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা আপা আসবে তাই চলে যাচ্ছি, বিদায় বাংলাদেশ: আসিফ মাহমুদ মানিকগঞ্জ-রাজবাড়ী-পাবনায় হবে ওয়াই সেতু যুক্তরাষ্ট্রে ছাগলের সঙ্গে যৌনাচার,সাবেক শিবির নেতা গ্রেপ্তার
জেলার খবর

স্ত্রীকে হত্যার পর চিরকুট লিখে স্বামীর আত্ম'হত্যা

• • পঠিত 13 বার
শেয়ার করুন:
স্ত্রীকে হত্যার পর চিরকুট লিখে স্বামীর আত্ম'হত্যা

নওগাঁর মান্দায় পারিবারিক কলহের জেরে স্ত্রীকে হত্যার পর স্বামী আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। মরদেহের পাশ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত শাবল ও একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। শনিবার (৫ অক্টোবর) গভীর রাতে উপজেলার ভারশোঁ ইউনিয়নের ভারশোঁ পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন ওই গ্রামের আতাউর রহমান (৭২) ও তার স্ত্রী মারুনি বিবি (৬৫)। বাড়িতে তারা দুজনই বসবাস করতেন। আতাউর রহমান পেশায় ছিলেন কৃষিজীবি।

 

নিহতের প্রতিবেশী শফিকুল ইসলাম জানান, পারিবারিক বিষয় নিয়ে নিহতদের মধ্যে প্রায়ই ঝগড়া-বিবাদ চলে আসছিল। সকালে তাদের সাড়াশব্দ না পেয়ে দরজা ভেঙে ঘরের ভেতর ঢুকে দুইজনের মরদেহ পরে থাকতে দেখা যায়।

 

বিষয়টি নিশ্চিত করেন মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান। তিনি বলেন, সুরতহাল প্রতিবেদন তৈরির সময় মারুনি বিবির মাথায় একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে। মরদেহের পাশ থেকে একটি শাবল ও চিরকুট উদ্ধার করা হয়েছে।

 

আতাউরের হাতে লেখা চিরকুটে পারিবারিক বিরোধের জের ধরে স্ত্রীকে হত্যার পর আতাউর রহমান আত্মহত্যা করেছেন বলে লেখা পাওয়া গেছে বলেও জানান ওসি। নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।