Monday, 2 November 2026
শিরোনাম
মিরপুরে শ্রমিক-পুলিশ ধাওয়া-পাল্টাধাওয়া, টিয়ারশেল নিক্ষেপ ৫ শতাধিক আইনজীবীর সনদ স্থগিতের আলটিমেটাম সব অফিসের জন্য সরকারের জরুরি নির্দেশ এবার পুরুষদের জন্য আসছে জন্মনিয়ন্ত্রণ পিল,গবেষণায় নতুন চমক এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হলেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল সভাপতির ছেলে দেবীগঞ্জ সরকারি টেকনিক্যাল কলেজে ১৭ শিক্ষকের ১৩ শিক্ষার্থী,পাস করেনি কেউ ! বলাৎকার ও ধর্ষণ নিয়ে যে হুঁশিয়ারি দিলেন ডিআইজি কুদ্দুছ শ্রমিক আন্দোলনের নেতৃত্বে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী মন্ত্রীদের ডাকলেন প্রধানমন্ত্রী, শ্রমমন্ত্রীর বিদেশ সফর ভাঙা রাস্তা পেরিয়ে ৫ কিলোমিটার দূরের দুর্গম এলাকায় ভোটকেন্দ্র!, প্রতিবাদে মানববন্ধন
জেলার খবর

স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

• • পঠিত 7 বার
শেয়ার করুন:
স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

দিনাজপুরে স্ত্রীকে হত্যার দায়ে মজিবর রহমান নামে একজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার সকাল ১১টায় দিনাজপুরের অতিরিক্ত দায়রা জজ ২য় আদালতের বিচারক শ্যাম সুন্দর রায় এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত মজিবর রহমান (৬৪) দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলার মথুরাপুর কুতুবডাঙ্গা গ্রামের বাসিন্দা।

জানা যায়, ২০১৪ সালের ২৫ অক্টোবর সন্ধ্যায় স্ত্রী কহিনুর বেগমের সঙ্গে ঝগড়া হয় মজিবর রহমানের। পরে তাদের সন্তানরা ঝগড়া থামান। রাতে সবাই ঘুমিয়ে পড়লে কহিনুরকে গলা কেটে হত্যা করেন মজিবর রহমান।

পরদিন ২৬ অক্টোবর সকাল সাড়ে ৬টায় কহিনুরের ভাই জিয়াউর রহমানকে ফোন দিয়ে মজিবর রহমান বলেন, তোমার বোনকে খুন করিয়াছি, লাশ দাফনের ব্যবস্থা কর।

পরে জিয়াউর রহমান, নিহতের ছেলে বাবু মিয়া, সুজন এবং আব্দুল হালিম ঘরে ঢুকে মরদেহ দেখে পুলিশে খবর দেন। এ ঘটনায় নিহতের ছেলে বাবু মিয়া বাদী হয়ে বাবা মজিবর রহমানকে আসামি করে পার্বতীপুর থানায় মামলা দায়ের করেন।

এ বিষয়ে দিনাজপুর জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর রবিউল ইসলাম রবি বলেন, সমস্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে সোমবার এ রায় দেন বিচারক। রাষ্ট্রপক্ষ এ রায়ে সন্তুষ্ট।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।