Monday, 26 October 2026
শিরোনাম
কুমারখালী স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে অ্যাড. জাকারিয়া মিলন প্রবাসীর স্ত্রীর ভিডিও ছড়ানোর ভয় দেখিয়ে অর্থ আদায়, মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার বিয়ের দাবিতে বিচারকের বাড়িতে শিক্ষিকার অনশন! বিধবা নারীর সঙ্গে প্রেম: মামাকে রাস্তা থেকে সরাতে ডেকে নিয়ে খুন করল ভাগিনা! সেনাবাহিনীর পোশাকে প্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণ-টাকা লুট টঙ্গীর সেই মাদ্রাসা শিক্ষকের জামিন নামঞ্জুর মেলান্দহে ভূমি অফিসের নিলামকৃত গাছ কাটা নিয়ে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন বিতর্কের মুখে ষষ্ঠ শ্রেণির বই থেকে বাদ ‘দাঁড়িপাল্লা’, জ্ঞানের পিরামিডে থাকছে না কোনো আইকন প্রবল ঘূর্ণিঝড়ের শঙ্কা, আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তা আবারও যমুনা সার কারখানার উৎপাদন বন্ধ
এক্সক্লসিভ

স্ট্রোক করেছেন সংগীতশিল্পী তৌসিফ, মাথায় ২৭ সেলাই

• • পঠিত 6 বার
শেয়ার করুন:
স্ট্রোক করেছেন সংগীতশিল্পী তৌসিফ, মাথায় ২৭ সেলাই
স্ট্রোক করেছেন সংগীতশিল্পী তৌসিফ আহমেদ। গত ২৮ ডিসেম্বর নিজ বাসায় হঠাৎ জ্ঞান হারিয়ে পড়ে যান তিনি। এ সময় মাথায় প্রচণ্ড আঘাত পান। এতে প্রচুর রক্তক্ষরণ হয় এবং মাথায় ২৭টি সেলাই দিতে হয়।
হাসপাতালে নেওয়া হলে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা জানান, তিনি স্ট্রোক করেছিলেন।
জানা গেছে, তৌসিফ আহমেদ বর্তমানে আশঙ্কামুক্ত। তিনি হাসপাতালে চিকিৎসা শেষে গতকাল বৃহস্পতিবার বাসায় ফিরেছেন। সেখানেই সেবা-যত্ন নিচ্ছেন।
নিজের শারীরিক অবস্থার বিষয়ে তৌসিফ গণমাধ্যমে বলেন, ‘সকাল সাড়ে ৭টার দিকে হঠাৎ মাথা ঘুরে পড়ে যাই। এরপর কিছুই মনে নেই। রক্ত দেখে আমার স্ত্রী আশপাশে সবাইকে খবর দিলে প্রথমে ধানমন্ডির একটি স্থানীয় হাসপাতালে, পরে অন্য আরেকটি প্রাইভেট হাসপাতালে ভর্তি হতে হয়। এক দিন লাইফ সাপোর্টে থাকতে হয়েছে। চিকিৎসা ব্যয় অনেক বেশি, তাই কিছুটা ভালো বোধ করায় বাসায় ফিরেছি।’
দীর্ঘদিন ধরেই শারীরিক অসুস্থতার সঙ্গে লড়াই করছেন তৌসিফ। সে কারণে আগের মতো নিয়মিত কাজ করাও সম্ভব হচ্ছে না বলে জানান তিনি।
এর আগেও হৃদরোগে আক্রান্ত হয়েছেন তৌসিফ। ২০২২ সালের এপ্রিলে প্রথমবার হার্ট অ্যাটাক হয়।
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।