Wednesday, 28 October 2026
শিরোনাম
নিজ কার্যালয়ে আইইডিসিআর পরিচালককে মারধর, ড্যাবের বিরুদ্ধে অভিযোগ নজরুল বিশ্ববিদ্যালয়ের হলে ভাতের প্লেটে সিদ্ধ টিকটিকি কুষ্টিয়ার সাবেক এমপি আব্দুর রউফ ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা ৯০ টাকা নিয়ে বিরোধ, রডের আঘাতে দর্জি নিহত মেট্রোরেলে শিক্ষকের মৃত্যু: ‘আজীবন আক্ষেপ থাকবে, কেউ যদি আব্বুকে বসতে দিতেন’ কুমারখালীতে বিপিএইচসিডিএ'র নেতৃবৃন্দের সঙ্গে নতুন ইউএনওর সাক্ষাৎ একই দিনে জন্ম, একই দিনে পুকুরে ডুবে প্রাণ গেল ভাই-বোনের মানবতাবিরোধী অপরাধ: হানিফসহ চার আসামির রায় ২৯ অক্টোবর জামালপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের তারিখ পরিবর্তন
এক্সক্লসিভ

স্কুল-কলেজে মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধের সিদ্ধান্ত

• • পঠিত 7 বার
শেয়ার করুন:
স্কুল-কলেজে মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধের সিদ্ধান্ত

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সকল স্কুল-কলেজে উচ্চ মাধ্যমিক পর্যায় পর্যন্ত শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধের সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। শিক্ষাপ্রতিষ্ঠানে শৃঙ্খলা বজায় রাখতে এই পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

 

মঙ্গলবার (১৯ আগস্ট) উপজেলা পরিষদ মিলনায়তনে আইন-শৃঙ্খলা, চোরাচালান, সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ, যৌন নিপীড়নবিরোধী অভিযোগ গ্রহণ, ইনোভেশন ও আইসিটি–বিষয়ক উপজেলা কমিটির মাসিক সভায় এই সিদ্ধান্ত হয়।

 

সভায় জীবননগর ডিগ্রি কলেজের প্রভাষক জাহাঙ্গীর আলম স্কুল-কলেজে শিক্ষার্থীদের মোবাইল ব্যবহার নিষিদ্ধের প্রস্তাব উত্থাপন করেন। এরপর সভায় উপস্থিত সদস্যরা প্রস্তাবটির পক্ষে মত দেন।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল আমীন জানান, “সম্প্রতি পাশের উপজেলা মহেশপুরে মোবাইল ফোন নিষিদ্ধে কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের জীবননগরেও বিষয়টি নিয়ে কিছুদিন আগে আলোচনা হয়েছিল। আজকের সভায় সিদ্ধান্ত এসেছে—শিক্ষার্থীদের হাতে মোবাইল ফোন থাকা উচিত নয়। আমরা দ্রুত পদক্ষেপ নেব।”

 

তিনি বলেন, “নিষেধাজ্ঞা বাস্তবায়নে সব স্কুল-কলেজে রেজল্যুশন পাঠানো হবে। পাশাপাশি, প্রতিটি প্রতিষ্ঠানের পরিচালনা কমিটির সভাপতিদের সঙ্গে বৈঠক করা হবে। সবার সমন্বিত সহযোগিতায় শিক্ষাপ্রতিষ্ঠানে মোবাইল নিষিদ্ধ বাস্তবায়ন সম্ভব হবে।”

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।