Saturday, 24 October 2026
শিরোনাম
কুমারখালীতে দুর্গোৎসবে ব্যতিক্রমী প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কৃত করল ফ্যামিলি কেয়ার বিএনপি নেতার স্ত্রীকে নিয়ে উধাও কথিত মামা, অতঃপর.... ৭ বছরের শিশুকে যৌন হেনস্তার অভিযোগ, গণধোলাইয়ের পর মাদ্রাসার উপাধ্যক্ষ গ্রেপ্তার নাহিদ ইসলামকে আহ্বায়ক করে এনসিপির কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন বাংলাদেশে ৬৩৬ কোটি ডলার বিনিয়োগ করবে জাপান ১৩ বছর বয়সী ছাত্রীকে ধর্ষণে সহায়তা করেছিলেন মাদ্রাসাশিক্ষকের স্ত্রী, গ্রেপ্তার নওগাঁয় শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং,গ্রেপ্তার ২ ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ৩ ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর গাড়িবহরে হামলা বিএনপি নেতা প্রয়াত সালাউদ্দিন আহমেদের কুলখানি অনুষ্ঠিত
এক্সক্লসিভ রাজনীতি

সোহরাওয়ার্দীতে সমাবেশ করার মৌখিক অনুমতি পেল বিএনপি

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
সোহরাওয়ার্দীতে সমাবেশ করার মৌখিক অনুমতি পেল বিএনপি

আগামী ২২ জুলাই (শনিবার) রাজধানীতে তারুণ্যের সমাবেশ করতে বিএনপিকে মৌখিক অনুমতি দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ- ডিএমপি। ওইদিন রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে তারুণ্যের সমাবেশ করবে দলটি।

বৃহস্পতিবার (২০ জুলাই) রাতে রাজধানীতে তারুণ্যের সমাবেশ বিষয়ে অনুমতি নিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার কার্যালয়ে যান বিএনপি প্রতিনিধি দল। গুলশানের চেয়ারপার্সন অফিস থেকে রওনা দেয় দলটি।

ডিএমপি কার্যালয় থেকে বের হয়ে যুবদল সভাপতি সুলতান সালাহউদ্দিন টুকু বলেন, আগামী ২২ জুলাই রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে তারুণ্যের সমাবেশ করতে মৌখিক সম্মতি দিয়েছে ডিএমপি।

তিনি বলেন, দেশ বাঁচাতে বিএনপির অঙ্গ সংগঠন যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের যৌথ কর্মসূচি ‘তারুণ্যের সমাবেশ’ সোহরাওয়ার্দীতে অনুষ্ঠিত হবে। বিভাগীয় শহরগুলোর মতো রাজধানীতেও প্রশাসন সহায়তা করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

প্রতিনিধি দলে ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপি আহবায়ক আমানউল্লাহ আমান, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আহবায়ক আব্দুস সালাম, যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী ও ছাত্রদলের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।