Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

সেনাবাহিনীর সহযোগীতায় আট মাস পর বাড়ি ফিরল ৬৩ পরিবার

admin • 20 Nov 2023, 07:26 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
সেনাবাহিনীর সহযোগীতায় আট মাস পর বাড়ি ফিরল ৬৩ পরিবার

কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) ও নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘাতের ঘটনায় প্রাণ বাঁচাতে পালিয়ে বিভিন্ন স্থানে আশ্রয় নেয়া ৬৩ টি বম পরিবার দীর্ঘ আট মাস পর বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার পাইক্ষ্যং পাড়ায় নিজ বসতঘরে ফিরলেন।

 

১৮ ই নভেম্বর শনিবার বিকেলে বম সম্প্রদায়ের ৬৩টি পরিবারের নারী-পুরুষ ও শিশুসহ ১৭০জন নিজেদের আবাসস্থলে ফিরেছেন।

এ বিষয়ে সদর ইউনিয়নের চেয়ারম্যান মেহ্লা অং মারমা জানান, সংঘাতের ঘটনায় প্রাণ বাঁচাতে এ রকম ৯৭ টি পরিবার তাদের সন্তান-সন্ততি নিয়ে পাইক্ষ্যং পাড়া হতে পালিয়ে যায়। যারা বান্দরবান সহ রোয়াংছড়ি উপজেলা সদরে দীর্ঘদিন যাবৎ অবস্থান করে আসছিল।

 

সাম্প্রতিক সময়ের শান্তি-কমিটির আলোচনা এবং নিরাপত্তা বাহিনীর সদস্যদের উপস্থিতির কারণে তাদের মধ্যে নিরাপত্তার ব্যাপারে আস্থা ও বিশ্বাস বৃদ্ধি পেয়েছে।

এ ব্যাপারে নিরাপত্তা বাহিনীর পক্ষ হতে এবং স্থানীয় ক্যাম্প হতে ফেরত আসা সকল পরিবারের সদস্যদের সকল ধরনের সহযোগিতার আশ্বাস দেয়া হয়েছে। ইতিমধ্যে সেনাবাহিনীর মাধ্যমে প্রাথমিভাবে প্রয়োজনীয় মেডিক্যাল সহায়তা প্রদানের কাজ শুরু হয়ে গেছে যা পুরো রাস্তা সংস্কারের পর আরো বেগবান হবে বলে আশা করা হচ্ছে।

 

এছাড়া সেনাবাহিনীর তত্বাবধানে রোয়াংছড়ি - পাইক্ষংপাড়া সড়ক এর সংস্কার কার্যক্রম পার্বত্য জেলা উন্নয়ন বোর্ডের মাধ্যমে চলমান রয়েছে। অচিরেই এ রাস্তায় যাতায়াতের জন্য উন্মুক্ত করে দেয়া হবে এবং স্থানীয় জনগণের মধ্যে শান্তি ও অথনৈতিক স্থিতিশীলতা ফিরে আসবে বলে ধারণা করা হচ্ছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।