Thursday, 29 October 2026
শিরোনাম
কুষ্টিয়ায় ছয়জনকে হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড বাবার মৃত্যুর ১৫ মিনিট পর জন্ম নিল পুত্রসন্তান, ‘আনন্দে’ বিষাদের ছায়া! কুমারখালীতে ৩১ মেধাবী শিক্ষার্থীকে সম্মাননা ও নগদ অর্থ প্রদান কবরের দুই ফেরেশতার প্রশ্ন নিয়ে প্রচলিত বিশ্বাসে আপত্তি, ইসলামি বক্তাকে গুলি করে হত্যা লগি-বৈঠার সহিংসতার বিচার দাবি জামায়াতের মা হারালেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী কোচ লিওনেল স্কালোনি গাজীপুরে ‘জঙ্গি নাটক’ মামলায় হাসিনাসহ ১০ জনের শুনানি ১৭ নভেম্বর সুনামগঞ্জে জাতীয় সড়ক দিবসে র‍্যালি ও আলোচনা বিএনপি নেতা ডাবলু হত্যা: ঘটনাস্থল পরিদর্শনে সিআইডির অতিরিক্ত ডিআইজি আইইডিসিআরের পরিচালককে মারধরে ড্যাব নেতার পদ স্থগিত
এক্সক্লসিভ

সুগন্ধা নদীতে তেলবাহী জাহাজে ফের বিস্ফোরণ,১১ শ্রমিক দগ্ধ

• • পঠিত 7 বার
শেয়ার করুন:
সুগন্ধা নদীতে তেলবাহী জাহাজে ফের বিস্ফোরণ,১১ শ্রমিক দগ্ধ

ঝালকাঠির সুগন্ধা নদীতে দুর্ঘটনাকবলিত ‘সাগর নন্দিনী-২’ নামের তেলবাহী জাহাজ থেকে তেল অপসারণের সময় ফের বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণের পরপর জাহাজে আগুন লেগে গেছে। সন্ধ্যা ৬টার দিকে ঝালকাঠি পৌরসভার খেয়াঘাট সংলগ্ন এলাকায় নদীতে এ ঘটনা ঘটে।

সেখানে সাগর নন্দিনী-৪ নামে আরেকটি জাহাজ নোঙ্গর করা রয়েছে। সেটিতেও আগুন ছড়িয়ে যেতে পারে। বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দীন।

প্রাথমিকভাবে জানা গেছে, সাগর নন্দিনী-২ জাহাজেই আবার বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে। ঘটনাস্থলে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশসহ বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। এ ঘটনায় ঝালকাঠি শহরজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আগুনের মাত্রা ক্রমাগত বাড়ছে। ঘটনাস্থলের কয়েক কিলোমিটার দূরেও আকাশে কালো ধোঁয়া দেখা যাচ্ছে। এখন পর্যন্ত ১১ জন দগ্ধ হওয়ার খবর পাওয়া গেছে। বরাবরের মতো স্থানীয় ট্রলার চালক ও সাধারণ লোকজন বিভিন্নভাবে আহতদের উদ্ধারে সহায়তা করছেন।

এর আগে গত শনিবার (১ জুলাই) দুপুরে বিকট শব্দে সাগর নন্দিনী-২ জাহাজে বিস্ফোরণ ঘটে। পরে পুরো জাহাজে আগুন লেগে যায়। এতে চারজন শ্রমিক দগ্ধ হন এবং চারজন শ্রমিক নিখোঁজ হন। পরে দুই দিন অভিযান চালিয়ে নিখোঁজ চারজনের মরদেহ উদ্ধার করা হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।