Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় রুপিসহ আটক ১

admin • 21 Dec 2025, 12:13 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় রুপিসহ আটক ১

সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে পরিচালিত অভিযানে জামালপুরের বকশীগঞ্জ উপজেলা থেকে ১৮ হাজার ভারতীয় রুপি ও নগদ বাংলাদেশি টাকা সহ এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৩৫ ব্যাটালিয়ন।

 

শনিবার (২০ ডিসেম্বর) বিকেলে বকশীগঞ্জ উপজেলার সাতানীপাড়া বিওপি এলাকার সীমান্ত পিলার ১০৮৬/৬ এস থেকে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১৮ হাজার ভারতীয় রুপি ও নগদ ২ হাজার ৫০০ বাংলাদেশি টাকা উদ্ধার করা হয়।

 

আটক ব্যক্তির নাম মো. আসাদ। তিনি বকশীগঞ্জ উপজেলার বালুগ্রাম এলাকার মৃত আবু হোসেনের ছেলে। জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান, পিএসসি বিষয়টি নিশ্চিত করে জানান, চোরাচালান বিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে সাতানীপাড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

 

অভিযানে সন্দেহজনক চলাচলের ভিত্তিতে মো. আসাদকে আটক করা হয় এবং তার কাছ থেকে অবৈধভাবে বহনকৃত ভারতীয় মুদ্রা জব্দ করা হয়। তিনি আরও জানান, জব্দকৃত ভারতীয় রুপি ও অন্যান্য আলামতসহ আটক ব্যক্তিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বকশীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। চোরাচালনের বিরুদ্ধে বিজিবির জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের অংশ হিসেবে সীমান্ত এলাকায় মাদক, অবৈধ মুদ্রা ও সকল ধরনের পাচার রোধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান বিজিবি অধিনায়ক।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।