Thursday, 5 November 2026
শিরোনাম
অবশেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো লুঙ্গিতে মোড়ানো সেই নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ‘ছোটমণি নিবাসে’ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি
জেলার খবর

সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

ভারতীয় সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছে। শনিবার (২ ডিসেম্বর) গভীর রাতে পশ্চিমবঙ্গের মালদহ জেলার হবিবপুরের জাজইল পঞ্চায়েতের ভবানীপুর সীমান্তচৌকি এলাকায় এ ঘটনা ঘটে।

 

বিএসএফের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, মাহাদিপুর সোনামসজিদ সীমান্তের কাছে শনিবার রাত দেড়টা নাগাদ গরু পাচারের চেষ্টা চালাচ্ছিল কয়েকজন বাংলাদেশি। পাচারকারীর সংখ্যা ছিল প্রায় ২৫ থেকে ৩০ জন।

   

গোপন সূত্রে খবর পেয়ে কর্তব্যরত বিএসএফ জওয়ানরা পাচারকারীদের চ্যালেঞ্জ করলে জওয়ানদের পাল্টা আক্রমণের চেষ্টা করে পাচারকারীরা। আত্মরক্ষায় পাল্টা গুলি চালালে নিহত হয় এক বাংলাদেশি পাচারকারী। রাতের অন্ধকারের সুযোগ নিয়ে অন্যান্য দুষ্কৃতকারীরা অবশ্য পালিয়ে যায়।

   

বিএসএফ সূত্রে জানা গেছে, মৃত বাংলাদেশির নাম রেজিম শেখ। তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানা এলাকার বাসিন্দা। খবর পেয়ে পরে ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে হবিবপুর থানার পুলিশ। পরে দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে।

   

বর্তমানে বাংলাদেশি ওই নাগরিকের দেহ মালদা হাসপাতালের মর্গে রয়েছে। ঘটনার জেরে ওই সীমান্ত এলাকায় বিএসএফের পাহারা আরও জোরদার করা হচ্ছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।