Thursday, 5 November 2026
শিরোনাম
সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি নারী গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ: ডাচ-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা ইতিহাস গড়ে প্রথম মুসলিম মার্কিন সিনেটর আব্দুল আল-সায়িদ
জেলার খবর

সিলেটে স্টেশনে দাঁড়িয়ে থাকা উপবন এক্সপ্রেস ট্রেনে আগুন

• • পঠিত 7 বার
শেয়ার করুন:
সিলেটে স্টেশনে দাঁড়িয়ে থাকা উপবন এক্সপ্রেস ট্রেনে আগুন

সিলেট রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে থাকা উপবন এক্সপ্রেস ট্রেনের একটি বগিতে আগুন লেগেছে বলে খবর পাওয়া গেছে। বুধবার (২২ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

 

দাঁড়িয়ে থাকা ট্রেনের তাপানুকুল বগির ভেতরে এ আগুনে কয়েকটি আসন পুড়ে যায়। তবে আগুন ছড়িয়ে পড়ার আগেই ফায়ার সার্ভিসের সদস্যরা এসে নিয়ন্ত্রণে আনেন। ওই সময় ট্রেনের ভেতরে পানির দুটি বোতলে পেট্রোল পাওয়া যায়।

প্রত্যক্ষদর্শী ও রেলস্টেশন সূত্রে জানা গেছে, সিলেট-ঢাকা রুটে চলাচলকারী উপবন এক্সপ্রেস ট্রেনটি রাত সাড়ে ১১টার দিকে সিলেট স্টেশন ত্যাগ করার কথা ছিল। এর মধ্যে রাত সাড়ে নয়টার দিকে একটি বগিতে আগুন দেখা গেলে আতঙ্ক শুরু হয়।

   

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভাতে কাজ করে। ওই সময় তাৎক্ষণিকভাবে অন্যান্য বগিগুলো বিচ্ছিন্ন করে সরিয়ে নেওয়া হয়।

   

সিলেট রেলওয়ে পুলিশ সুপার শেখ শরিফুল ইসলাম জানান, কারা আগুন দিয়েছে তা প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। তবে ভেতরে আলামত দেখে ধারণা করা হচ্ছে, হরতাল অবরোধের নামে নাশকতাকারীদের কেউ এই আগুন দিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে এসে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।