Monday, 26 October 2026
শিরোনাম
সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই বাংলাদেশির চুম্বনের ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেওয়ায় ভারতীয় যুবক কারাগারে ‘এই চড় কোটি মানুষের প্রতিবাদের ভাষা’ কুমারখালী স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে অ্যাড. জাকারিয়া মিলন প্রবাসীর স্ত্রীর ভিডিও ছড়ানোর ভয় দেখিয়ে অর্থ আদায়, মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার বিয়ের দাবিতে বিচারকের বাড়িতে শিক্ষিকার অনশন! বিধবা নারীর সঙ্গে প্রেম: মামাকে রাস্তা থেকে সরাতে ডেকে নিয়ে খুন করল ভাগিনা! সেনাবাহিনীর পোশাকে প্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণ-টাকা লুট টঙ্গীর সেই মাদ্রাসা শিক্ষকের জামিন নামঞ্জুর মেলান্দহে ভূমি অফিসের নিলামকৃত গাছ কাটা নিয়ে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন
এক্সক্লসিভ

সিলেটে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ,আহত ১০

• • পঠিত 6 বার
শেয়ার করুন:
সিলেটে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ,আহত ১০

সিলেটে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১০ জন মারাত্মক আহত হয়েছেন। তাদের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে। বুধবার বিকাল ৪টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের দক্ষিণ সুরমার লালাবাজারের ভরাউট সংলগ্ন পুলিশ ক্যাম্পের সামনে এ দুর্ঘটান ঘটে।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকাল ৪টার দিকে ঢাকা-সিলেট-জগন্নাথপুর রুটের একটি বাসের সাথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসের গ্লাস ভেঙে যায় এবং সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। দুর্ঘটনায় তাৎক্ষণিক অন্তত ১০ জনকে উদ্ধার করেন প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা।

 

খবর পেয়ে ঘটনাস্থলে দক্ষিণ সুরমা থানা পুলিশও উদ্ধার কাজে অংশগ্রহণ করেন।

 

স্থানীয় দুর্ঘটনার জন্য দায়ী ট্রাকটিকে আটক করে এর ভেতরে থাকা চালক কে বের করে আনার চেষ্টা করলেও বিকাল ৫টা পর্যন্ত তিনি ট্রাকের ভেতরেই ছিলেন। আহতদের বিস্তারিত পরিচয় জানাতে পারেনি দক্ষিণ সুরমা থানা পুলিশ।

 

দুর্ঘটনার পরপরই রাস্তার উভয় পাশে যানজটের সৃষ্টি হয় যদিও পুলিশের হস্তক্ষেপে সাড়ে ৫টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।

 

দক্ষিণ সুরমা থানার ওসি মিজানুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।