Wednesday, 21 October 2026
শিরোনাম
ভারতের সবচেয়ে বড় ব্যাংকে সাইবার হামলা, প্রায় ৪ লাখ গ্রাহকের তথ্য চুরি ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা,প্রজ্ঞাপন জারি কুষ্টিয়ায় তৃতীয় শ্রেণির ছাত্রীকে যৌন নিপীড়নের চেষ্টার অভিযোগে মাদরাসা শিক্ষক কারাগারে হরমুজে ৩ তেলবাহী জাহাজে আগুন যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশ্ন ফাঁসের মামলায় যুবক গ্রেপ্তার পর্যাপ্ত আয়োডিনযুক্ত লবণ পাচ্ছে না ২৪ শতাংশ পরিবার ঠাকুরগাঁওয়ে নির্বাচন পর্যবেক্ষণ বিষয়ক কর্মশালা ফের চালু হচ্ছে ডিভি লটারি, জেনে নিন আবেদনের সময় দুর্গাপূজা উপলক্ষে জামালপুরে যুবদল নেতার রাজুর বস্ত্র বিতরণ মেলান্দহে নাটমন্দির পরিদর্শনে এমপি বাবুল, সম্প্রীতি বজায় রাখার আহ্বান
আর্ন্তজাতিক

সিরিয়ায় হামলা, আইআরজিসি'র সদস্যসহ নিহত ৩

• • পঠিত 7 বার
শেয়ার করুন:
সিরিয়ায় হামলা, আইআরজিসি'র সদস্যসহ নিহত ৩

সিরিয়ায় এক হামলায় ইরানের সামরিক বাহিনীর (আইআরজিসি) এক সদস্যসহ তিনজন নিহত হয়েছেন। এই হামলার জন্য ইসরায়েলকে সন্দেহ করা হচ্ছে। ইরনা নিউজ বলছে, সিরিয়ার বন্দর শহর বেনিয়াসে হামলার ঘটনায় আইআরজিসির যে সদস্য নিহত হয়েছেন তার নাম রেজা জারেই।

কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস ওয়ার মনিটর শুক্রবারের (১ মার্চ) হামলার খবরের সত্যতা নিশ্চিত করেছে। সংস্থাটি বলছে, তিনটি বিস্ফোরণ ভূমধ্যসাগর উপকূলে সিরিয়ার বানিয়াসের কেন্দ্রকে কাঁপিয়ে দেয়। সেখানে ইরানের সঙ্গে সম্পর্কিত একটি গ্রুপ ছিল।

ব্রিটেনভিত্তিক ওবজারভেটরি জানিয়েছে, হামলার ঘটনায় একটি ভবন ধ্বংস হয়ে গেছে। এ ঘটনায় আইআরজিসির সদস্যের সঙ্গে অন্য যে দুইজন ছিল তারা সিরিয়ান নন। হামলায় বেশ কয়েকজন আহতও হয়েছেন।

যদিও ইসরায়েলের পক্ষ থেকে এই হামলার দায় স্বীকার করা হয়নি। তবে ইসরায়েল প্রায়ই সিরিয়ায় ইরানের স্থাপনা লক্ষ্য করে হামলা চালায়। এদিকে গাজায় খাবারের অপেক্ষায় থাকা ফিলিস্তিনিদের ওপর ইসরালেয়ি বাহিনীর গুলি চালানোর ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১১৫ জনে দাঁড়িয়েছে। গত বৃহস্পতিবার এই হামলা চালানো হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।