Saturday, 24 October 2026
শিরোনাম
সাঈদীর মামলার বাদীর দাফনে জামায়াতের বাধা, গোপনে গার্ড অব অনার গোপালগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে পুলিশের গাড়িতে হামলা গ্রেফতার হলে যুক্তরাষ্ট্রের ভিসা বাতিল হতে পারে: মার্কিন দূতাবাস স্বামীর ‘ভালোবাসার আলিঙ্গনে’ ভাঙল স্ত্রীর পাঁজরের হাড় বিশ্ব দাড়ি কাটা দিবস আজ ফেসবুকের বিকল্প হিসেবে বিশ্বজুড়ে জনপ্রিয় হচ্ছে আলফাফা চেতনানাশক দিয়ে ধর্ষণের পর জন্মনিয়ন্ত্রণ ওষুধ খাওয়াতেন মাদ্রাসাশিক্ষক কুমারখালীতে দুর্গোৎসবে ব্যতিক্রমী প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কৃত করল ফ্যামিলি কেয়ার বিএনপি নেতার স্ত্রীকে নিয়ে উধাও কথিত মামা, অতঃপর.... ৭ বছরের শিশুকে যৌন হেনস্তার অভিযোগ, গণধোলাইয়ের পর মাদ্রাসার উপাধ্যক্ষ গ্রেপ্তার
ক্যাম্পাস ক্রিকেট

সাকিব ও বাংলাদেশ ক্রিকেটের জন্য এটা কলঙ্কজনক : ম্যাথুজ

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
সাকিব ও বাংলাদেশ ক্রিকেটের জন্য এটা কলঙ্কজনক : ম্যাথুজ

আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম ব্যাটার হিসেবে টাইমড আউট হয়েছেন অ্যাঞ্জেলো ম্যাথুজ। ড্রেসিং রুমে ফেরার পথে তাঁর চোখেমুখে ছিল হতাশা। দলের হারে সেই হতাশা আরো গাঢ় হওয়ার কথা। তবে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ম্যাথুজ জানিয়েছেন, তিনি কোনো ভুল করেননি।

 

ম্যাথুজ বলেছেন, ‘আমি কোনো ভুল করিনি। দুই মিনিট ছিল আমার ক্রিজে গিয়ে তৈরি হতে। কিন্তু আমার হেলমেটে গড়বড় হয়ে গিয়েছিল। অবশ্যই সাকিব ও বাংলাদেশ ক্রিকেটের জন্য এটা কলঙ্কজনক যদি তারা এভাবে ক্রিকেট খেলতে চায়।

   

’ আম্পায়ারদের কাণ্ডজ্ঞান নিয়েও প্রশ্ন তুলেছেন ম্যাথুজ, ‘আমি যদি দেরি করতাম, যদি দুই মিনিট পার হয়ে যেত, তাহলে কথা ছিল। আইন বলছে দুই মিনিট পার হলে এটা প্রযোজ্য হবে। আমার হেলমেট ভেঙে যাওয়ার পরও পাঁচ সেকেন্ড বাকি ছিল। আম্পায়ার আমাদের কোচকে বলেছেন, আমার হেলমেট ভেঙেছে তারা সেটা দেখেননি।

     

এটা কাণ্ডজ্ঞানের বিষয়। মানকাডিং বা অবস্ট্রাকটিং ফিল্ড আউট নিয়ে আমার কোনো আপত্তি নেই। কিন্তু এক্ষেত্রে আমি সময়ের আগে গিয়েছি, এরপর আমার হেলমেট কাজ করছিল না। আমি ইচ্ছাকৃতভাবে কোনো সময়ক্ষেপণ করিনি। এটা একদমই কলঙ্কজনক। ’

 

ম্যাচশেষে রীতি অনুযায়ী বাংলাদেশ দলের সঙ্গে হ্যান্ডশেকও করেনি শ্রীলঙ্কা। এ নিয়ে ম্যাথুজ বলেছেন, ‘যে আপনাকে সম্মান করে, তাদের প্রতি সম্মান দেখানো দরকার। তাদের খেলাটার প্রতি সম্মান রাখা উচিত। আমরা সবাই এই সুন্দর খেলাটার দূত। আম্পায়ারসহ আপনি যদি সম্মান না করেন, কাণ্ডজ্ঞান কাজে না লাগান। আর কি বলার আছে।’

 
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।