Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

সাংবাদিক রুহুল আমিন গাজীর সুস্থতা কামনায় কেইউজে'র দোয়া মাহফিল

admin • 23 Sep 2024, 10:08 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
সাংবাদিক রুহুল আমিন গাজীর সুস্থতা কামনায় কেইউজে'র দোয়া মাহফিল

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজে সভাপতি রুহুল আমিন গাজীর সুস্থতা কামনা করে কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৩ সেপ্টেম্বর ( সোমবার ) বিকালে ঈদগাহপাড়া জামিউল উলুম মাদ্রাসায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

 

কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুর রাজ্জাক বাচ্চুর সভাপতিত্বে দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সেক্রেটারী এ্যাড, শামীম উল হাসান অপু, কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়ন- কেইউজে'র যুগ্ম সাধারণ সম্পাদক এম এ জিহাদ, কোষাধক্ষ্য এনামুল হক, দপ্তর সম্পাদক এস এম মাহফুজ উর রহমান, নির্বাহি সদস্য হায়দার আলী।

এ সময় আরো উপস্থিত ছিলেন, কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়ন - কেইউজে'র সদস্য আব্দুল মুনিব, মজিবুল শেখ, খন্দকার তুহিন আহমেদ, কাজী সাইফুল, সালাউদ্দিন মেজর, সাইফুল ইসলামসহ জেলার কর্মরত অন্যান্য সাংবাদিকবৃন্দ।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন উক্ত মাদ্রাসার মুহতামিম হাফেজ মাহবুব হাসান।

আলোচনায় সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, বিএফইউজে'র সভাপতি রুহুল আমিন গাজী তিনি একজন অভিসংবাদিক নেতা। সাংবাদিকদের অধিকার আদায়ের জন্য আজীবন সংগ্রাম করেছেন। দীর্ঘদিন কারাবরণ করেছেন। তিনি কিডনিজনিত রোগ সহ নানান জটিল রোগে আক্রান্ত হয়ে জীবন মৃত্যুর সন্ধিক্ষণ রয়েছে। মহান রাব্বুল আলামিনের নিকট এটাই প্রার্থনা যে সাংবাদিক নেতা রুহুল আমিন গাজীকে দ্রুত সেফা ও সুস্থতা দান করুন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।