Thursday, 5 November 2026
শিরোনাম
অবশেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো লুঙ্গিতে মোড়ানো সেই নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ‘ছোটমণি নিবাসে’ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি
জেলার খবর

সাংবাদিক নাদিম হত্যা: সাবেক ইউপি চেয়ারম্যান বাবুসহ ৯ জনের নামে চার্জশিট

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
সাংবাদিক নাদিম হত্যা: সাবেক ইউপি চেয়ারম্যান বাবুসহ ৯ জনের নামে চার্জশিট

জামালপুরে সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যা মামলার প্রধান আসামি সাবেক ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুসহ ৯ জনের নামে আদালতে চার্জশিট দিয়েছে সিআইডি।

 

তবে সিআইডির দেওয়া এই চার্জশিট প্রত্যাখ্যান করে পুনরায় তদন্ত করে চার্জশিট দেওয়ার দাবি করেছেন সাংবাদিক নাদিমের পরিবার। গত ২৭ আগস্ট চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বকশীগঞ্জ আমলী আদালতে সিআইডি চার্জশিট দাখিল করে।

 

গত বছরের ১৪ জুন রাতে বকশীগঞ্জ পাটহাটি এলাকায় পেশাগত দায়িত্ব পালন শেষে বাড়ি ফেরার পথে চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুর নেতৃত্বে সন্ত্রাসীরা সাংবাদিক গোলাম রব্বানী নাদিমকে পিটিয়ে মারাত্মকভাবে আহত করে।

 

রাতেই তাকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় ১৫ জুন দুপুর ১টার দিকে তিনি মারা যান।

এ ঘটনায় সাংবাদিক নাদিমের স্ত্রী মনিরা বেগম বাদী হয়ে বকশীগঞ্জ থানায় ইউপি চেয়ারম্যান বাবুসহ ২২ জনকে আসামি করে মামলা করেন। মামলাটি প্রথমে বকশীগঞ্জ থানার ওসি তদন্ত করলেও মামলা ডিবির কাছে হস্তান্তর করা হয়। শেষমেশ মামলার তদন্ত চলে যায় সিআইডির কাছে।

সিআইডি দীর্ঘ এক বছর ৫ মাস তদন্ত শেষে গত ২৭ আগস্ট আদালতে চার্জশিট দিয়েছে। এদিকে মামলার ২ নম্বর আসামি ইউপি চেয়ারম্যান বাবুর ছেলে রিফাতসহ ১৩ জনকে বাদ দেয়া হয়েছে চার্জশিট থেকে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।