Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

সাংবাদিক কাজী সাইফুলের বাবার মৃত্যুতে কুমারখালী প্রেসক্লাবের শোক প্রকাশ

admin • 30 Jul 2025, 09:12 AM • পঠিত 1 বার
শেয়ার করুন:
সাংবাদিক কাজী সাইফুলের বাবার মৃত্যুতে কুমারখালী প্রেসক্লাবের শোক প্রকাশ

কুষ্টিয়ার জেলার কুমারখালী উপজেলার দূর্গাপুর নিবাসী কাজী আকমল হোসেন বার্ধক্যজনিত কারণে রাজধানীর ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ ৩০ জুলাই ( বুধবার ) রাত ১টা ৩০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর। দীর্ঘদিন ধরে তিনি বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন।

মরহুম কাজী আকমল হোসেন গাজী টেলিভিশনের কুষ্টিয়া জেলা প্রতিনিধি এবং কুষ্টিয়া সাংবাদিক ফোরাম, ঢাকার অন্যতম সদস্য কাজী মাজহারুল ইসলাম সাইফুল (কাজী সাইফুল )পিতা।

পিতার মৃত্যুতে সবার কাছে মরহুমের রুহের মাগফিরাত কামনায় দোয়া প্রার্থনা করেন ছেলে সাংবাদিক কাজী সাইফুল।

পারিবারিক সূত্রে জানা গেছে,তাঁর নামাজে জানাজা আজ বুধবার বাদ যোহর কুমারখালী দূর্গাপুর গোরস্থান ও ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে।

এদিকে সাংবাদিক কাজী সাইফুলের বাবার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন কুমারখালী প্রেসক্লাবের সভাপতি লিপু খন্দকার ও সাধারণ সম্পাদক সোহাগ মাহমুদ। এক শোক বার্তায় তাঁরা মরহুম কাজী আকমল হোসেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বলেন, “তাঁর মৃত্যু আমাদের জন্য এক অপূরণীয় ক্ষতি। আমরা তাঁর আত্মার শান্তি কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।”

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।