Wednesday, 4 November 2026
শিরোনাম
সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি নারী গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ: ডাচ-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা ইতিহাস গড়ে প্রথম মুসলিম মার্কিন সিনেটর আব্দুল আল-সায়িদ
জেলার খবর

সাঁতার শেখাতে গিয়ে পানিতে ডুবে বাবা-মেয়ের মৃত্যু

• • পঠিত 7 বার
শেয়ার করুন:
সাঁতার শেখাতে গিয়ে পানিতে ডুবে বাবা-মেয়ের মৃত্যু

মানিকগঞ্জে ধলেশ্বরী নদীতে সাঁতার শেখাতে গিয়ে পানিতে ডুবে মারা গেছেন বাবা-মেয়ে। নিখোঁজ হওয়ার ২৪ ঘন্টা পরে বাবা মহিদুর রহমান (৪৫) ও তার মেয়ে রাফার (১১) লাশ উদ্ধার করেছেন এলাকাবাসী।

 

আজ বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকালে সিংগাইর উপজেলার ধলেশ্বরী নদীর বায়রা খেয়া ঘাট এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। বায়রা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মেম্বর (সদস্য) মো. সাজাহান এই বিষয়টি নিশ্চিত করেছেন।

 

মো. সাজাহান বলেন, সকালে খেয়া ঘাটের থেকে একটু সামনে এলাকাবাসী রশির মাথায় বড়শির মতো বেঁকিয়ে কিছু একটা নদীতে টানতে থাকে। বেশ কিছুক্ষণ টানার পর ঘটনাস্থল থেকে আনুমানিক ১০-১৫ হাত ভাটিতে রশিতে টান পড়ে। পরে সেখান থেকে এলাকাবাসী নদীর তল থেকে বাবা-মেয়ের পাশাপাশি ডুবে থাকা লাশ উদ্ধার করে।

 

বুধবার (২৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে মানিকগঞ্জের ধলেশ্বরী নদীতে মেয়েকে সাঁতার শেখাতে গিয়ে বাবা-মেয়ে দুজনেই নিখোঁজ হন। এরপর ফায়ার সার্ভিসের ডুবুরি দল তাদের উদ্ধারে কাজ করলেও মরদেহ খুঁজে পায়নি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।