Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

সম্প্রীতি'র উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প ও শীতবস্ত্র বিতরণ

admin • 19 Dec 2025, 03:35 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
সম্প্রীতি'র উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প ও শীতবস্ত্র বিতরণ

"সকলের হাতে হাত রেখে চলি সম্প্রীতির পথে" এই স্লোগানকে সামনে রেখে "সম্প্রীতি" নামে একটি সেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে অসহায় দুস্থ সেবা গ্রহীতার মাঝে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ১১০ জন শীতার্তদের মধ্যে উন্নতমানের শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

 

শুক্রবার (১৯ ডিসেম্বর) সকালে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের কালোয়া বাজার সংলগ্ন কালোয়া সরকারি বালিকা বিদ্যালয় মাঠে দিনব্যাপী এই মানবিক কার্যক্রম অনুষ্ঠিত হয়।

 

"সম্প্রীতি" সংগঠনের সভাপতি প্রকৌশলী ইমরান হোসেন শাফীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সনো হসপিটালের ফিজিওথেরাপি বিভাগের বিভাগীয় প্রধান ডাঃ মোঃ মাহবুব হাসান।

 

সংগঠনটির সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুমারখালী প্রেসক্লাবের সভাপতি খন্দকার লিপু আমীর,একটু পাশে দাড়াই সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মোস্তাফিজুর রহমান সুমন,কুমারখালী প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক তানভীর লিটন।

 

অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন- নাঈমুর রহমান দুর্জয়,মনিরুল ইসলাম,ডাঃ আনিছুর রহমান,জামিরুল ইসলাম,ডাঃ উজ্জ্বল হোসেন,শাওন পারভেজ সাব্বির,আব্দুস সালাম, তরিকুল ইসলাম,জাহিদুল ইসলাম, রাজু আহমেদ, রবিউল ইসলাম,বাপ্পী,মাজিদুল,সৈকতউজ্জামান,,জিলান,রাজু,শাহেদসহ অনেকেই।

 

সংগঠনটির সামাজিক ও মানবিক কার্যক্রমের পাশাপাশি নদী উপকুলের সাধারণ মানুষের সুস্থ স্বাভাবিক জীবনযাপনে এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য পরামর্শ প্রদান করেন আমন্ত্রিত অতিথিরা।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।