Monday, 26 October 2026
শিরোনাম
কুমারখালী স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে অ্যাড. জাকারিয়া মিলন প্রবাসীর স্ত্রীর ভিডিও ছড়ানোর ভয় দেখিয়ে অর্থ আদায়, মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার বিয়ের দাবিতে বিচারকের বাড়িতে শিক্ষিকার অনশন! বিধবা নারীর সঙ্গে প্রেম: মামাকে রাস্তা থেকে সরাতে ডেকে নিয়ে খুন করল ভাগিনা! সেনাবাহিনীর পোশাকে প্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণ-টাকা লুট টঙ্গীর সেই মাদ্রাসা শিক্ষকের জামিন নামঞ্জুর মেলান্দহে ভূমি অফিসের নিলামকৃত গাছ কাটা নিয়ে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন বিতর্কের মুখে ষষ্ঠ শ্রেণির বই থেকে বাদ ‘দাঁড়িপাল্লা’, জ্ঞানের পিরামিডে থাকছে না কোনো আইকন প্রবল ঘূর্ণিঝড়ের শঙ্কা, আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তা আবারও যমুনা সার কারখানার উৎপাদন বন্ধ
এক্সক্লসিভ

সব সরকারি অফিসের জন্য জরুরি নির্দেশনা

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
সব সরকারি অফিসের জন্য জরুরি নির্দেশনা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সরকারি সব ধরনের যোগাযোগে বিশেষ লোগো ব্যবহারের নির্দেশ দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। সম্প্রতি সব মন্ত্রণালয়ের সচিব, বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের কাছে এই সংক্রান্ত একটি চিঠি পাঠানো হয়েছে।

 

নির্দেশনায় বলা হয়েছে, এখন থেকে নির্বাচনের আগ পর্যন্ত সরকারি চিঠিপত্রের ডান দিকে নির্ধারিত এই লোগোটি ব্যবহার করতে হবে। এর আগে গত ৫ জানুয়ারি প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মন্ত্রিপরিষদ বিভাগকে চিঠি দেওয়া হয়। সেই চিঠির প্রেক্ষাপটেই এই নতুন সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। লোগো ব্যবহারের পাশাপাশি নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে বিভিন্ন গুরুত্বপূর্ণ ও দৃষ্টিনন্দন স্থানে লোগো সম্বলিত ব্যানার প্রদর্শনের জন্যও সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে।

 

মূলত নির্বাচনের আমেজ তৈরি এবং জনসচেতনতা বাড়াতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এখন থেকে মাঠ প্রশাসনের প্রতিটি স্তরে এবং কেন্দ্রীয় সচিবালয়ের সব ধরনের পত্র আদান-প্রদানে এই বিশেষ লোগোটি বাধ্যতামূলকভাবে দৃশ্যমান থাকবে। গণভোট ও নির্বাচনকে ঘিরে সরকারের সার্বিক প্রস্তুতির অংশ হিসেবেই এই পদক্ষেপকে দেখা হচ্ছে।

 

বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন। 

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।