Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

সব শিক্ষাপ্রতিষ্ঠানে পরীক্ষা নিয়ে মাউশির জরুরি নির্দেশনা, না মানলে ব্যবস্থা

admin • 01 Dec 2025, 03:44 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
সব শিক্ষাপ্রতিষ্ঠানে পরীক্ষা নিয়ে মাউশির জরুরি নির্দেশনা, না মানলে ব্যবস্থা

সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে বার্ষিক, নির্বাচনী এবং জুনিয়র বৃত্তি পরীক্ষা নির্ধারিত সময়েই নিতে কঠোর নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। এই নির্দেশ পালনে কোনো ধরনের অনিয়ম বা শৈথিল্য দেখা গেলে সংশ্লিষ্ট শিক্ষক বা কর্মকর্তার বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করে দিয়েছে অধিদপ্তর।

সোমবার (১ ডিসেম্বর) সকালে মাউশির সরকারি মাধ্যমিক শাখা থেকে এ সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করা হয়।

মাউশির পরিচালক (মাধ্যমিক) অধ্যাপক খান মঈনউদ্দিন আল মাহমুদ সোহেল স্বাক্ষরিত পরিপত্রে বলা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী গত ২০ নভেম্বর থেকে আগামী ৭ ডিসেম্বর পর্যন্ত বার্ষিক পরীক্ষা এবং ২৭ নভেম্বর থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত নির্বাচনী পরীক্ষা চলবে।

এ ছাড়া, আগামী ২৮ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশব্যাপী সব সরকারি ও বেসরকারি (নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও স্কুল অ্যান্ড কলেজের মাধ্যমিক স্তর) শিক্ষাপ্রতিষ্ঠানে জুনিয়র বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এসব পরীক্ষা নির্ধারিত সময়ে ও সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দিয়েছে মাউশি।

অধিদপ্তর সংশ্লিষ্ট সবাইকে নির্ধারিত সময়ে ও সুষ্ঠুভাবে এসব পরীক্ষা সম্পন্ন করার জন্য নির্দেশ দিয়েছে। এর কোনো ব্যত্যয় ঘটলে তা শৈথিল্য বা অনিয়ম হিসেবে গণ্য করা হবে বলে কঠোরভাবে জানানো হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।