Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

সন্ত্রাস বিরোধী মামলায় ইউপি চেয়ারম্যান গ্ৰেপ্তার

admin • 22 Dec 2025, 06:07 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
সন্ত্রাস বিরোধী মামলায় ইউপি চেয়ারম্যান গ্ৰেপ্তার

পঞ্চগড়ের দেবীগঞ্জে সন্ত্রাস বিরোধী আইনে দায়েরকৃত মামলায় আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান আজগর আলীকে গ্ৰেপ্তার করেছে পুলিশ। সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে দেবীগঞ্জ পৌরসভার কাঁচারী পাড়া এলাকায় অবস্থিত সাব রেজিস্ট্রারের কার্যালয়ের সামনে থেকে তাকে গ্ৰেপ্তার করা হয়।

 

গ্রেপ্তারকৃত আজগর আলী উপজেলার দন্ডপাল ইউনিয়নের শান্তিনগর এলাকার মৃত আবুল কাশেমের ছেলে। তিনি বর্তমানে দন্ডপাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির দায়িত্বে রয়েছেন।

 

গ্ৰেপ্তারের বিষয়টি নিশ্চিত করে দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মনিরুজ্জামান চৌধুরী বলেন, দেবীগঞ্জ থানায় দায়েরকৃত সন্ত্রাস বিরোধী আইনের মামলায় আওয়ামী লীগ নেতা আজগর আলীকে গ্ৰেপ্তার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে দুপুরে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

 

উল্লেখ্য, গত ৫ জুন পঞ্চগড় সদর উপজেলার ইসলামবাগ এলাকার মো. জুয়েল রানা বাদী হয়ে দেবীগঞ্জ থানায় ২০০৯ সালের সন্ত্রাস বিরোধী আইনে একটি মামলা দায়ের করেন। মামলায় আওয়ামী লীগের নেতাকর্মীসহ মোট ৭২ জনের নাম উল্লেখ করা হয় এবং অজ্ঞাতনামা আরও ৩০০ থেকে ৫০০ জনকে আসামি করা হয়। মামলার এজাহারে অভিযোগ করা হয়, আসামিরা রাষ্ট্রবিরোধী গোপন বৈঠক, সহিংসতা ছড়ানো, রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি এবং ইসলামী ব্যাংক ও বিএনপি-জামায়াত নেতাদের বাড়িতে হামলার ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।