Saturday, 31 October 2026
শিরোনাম
কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতা ক্যাম্পেইনে জেলা প্রশাসকের সন্তোষ প্রকাশ হাদি হত্যার বিচার না হলে ১৮ ডিসেম্বরের পর কঠোর আন্দোলনের হুঁশিয়ারি মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার ফি নির্ধারণ করল সরকার এইচএসসির ফলাফলে শাস্তির আওতায় আসছেন পরীক্ষকরা সরকারি বাসা থেকে ৩১ অক্টোবরের মধ্যে ভাড়াটিয়া সরানোর কড়া নির্দেশ কুষ্টিয়ায় সম্মিলিত সামাজিক জোটের উদ্যোগে সপ্তাহব্যাপী ডেঙ্গু সচেতনতায় ক্যাম্পেইন চলন্ত সিএনজিতে হঠাৎ আগুন, নেভাতে গিয়ে মিলল ২৫ বোতল ভারতীয় মদ কলেজের মালামাল চুরির অভিযোগে কলেজ ছাত্রদল সভাপতিকে বহিষ্কার দাবি না মানলে সরকারকে চরম মূল্য দিতে হবে: জামায়াত আমির মিরপুরে ফের সড়ক অবরোধ, তীব্র যানজটে ভোগান্তিতে যাত্রীরা
এক্সক্লসিভ

সচিবালয়ে শোক অনুষ্ঠানে খাবার নিয়ে মারামারি

• • পঠিত 7 বার
শেয়ার করুন:
সচিবালয়ে শোক অনুষ্ঠানে খাবার নিয়ে মারামারি

রাজধানীতে অবস্থিত প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে খাবার নিয়ে মারামারিতে জড়িয়েছেন কর্মচারীরা। এতে একজন কর্মচারী গুরুতর আহত হয়েছেন।

বুধবার (৩০ আগস্ট) দুপুরে শোক দিবস উপলক্ষ্যে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী ঐক্য পরিষদ এবং বাংলাদেশ সচিবালয় বহুমুখী সমবায় সমিতি আয়োজিত আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ১১টা থেকে কর্মসূচি শুরু হয়। এরপর দুপুর আড়াইটায় খাবার বিতরণ শুরু হয়। একপর্যায়ে খাবার নিয়ে কর্মচারীদের মধ্যে ব্যাপক কাড়াকাড়ি শুরু হয়। এসময় খাবার নিতে সমবায় সমিতির অফিসে ঢুকলে বিদ্যুৎ বিভাগের অফিস সহকারী কাম মুদ্রাক্ষরিক দিদারুল আলমকে লক্ষ্য করে কেউ একজন বোতল ছুঁড়ে মারে। এতে দিদারুল আলমের মাথা-পেটে প্রচুর রক্তক্ষরণ হয়।

পরে চিকিৎসার জন্য দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। দিদারুল ছাড়া আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

অভিযোগ উঠেছে, অনুষ্ঠানে আসা বেশিরভাগ কর্মকর্তা-কর্মচারী খাবার পায়নি। এজন্যই খাবার নিয়ে কাড়াকাড়ি হয়।

এ বিষয়ে বাংলাদেশ সচিবালয় বহুমুখী সমবায় সমিতির সভাপতি মঈনুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, এটাতো বড় প্রোগ্রাম। শেষের দিকে একটু ঝামেলা তৈরি হয়েছে। মাথা ফাটার বিষয়টি আমরা পরে জানতে পেরেছি। প্রাথমিকভাবে তাকে সচিবালয় ক্লিনিকে নিয়ে গেলে জানায়- সেলাই লাগবে। এরপর ঢাকা মেডিকেলে নিয়ে সেলাই করা হয়েছে।

তিনি আরও বলেন, খোঁজখবর নিচ্ছি। আমরা আহত ব্যক্তিকে দেখতে যাবো। বিস্তারিত পরে জানানো হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।