Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন নুসরাত তাবাসসুম

admin • 06 May 2026, 09:57 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন নুসরাত তাবাসসুম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন নুসরাত তাবাসসুম। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম তাকে শপথবাক্য পাঠ করান। আজ বুধবার সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভুঁইয়ার সঞ্চালনায় জাতীয় সংসদের স্পিকারের কার্যালয়ে নবনির্বাচিত এই সংসদ সদস্যের শপথ অনুষ্ঠিত হয়। শপথ শেষে নববির্বাচিত সংসদ সদস্য রীতি অনুযায়ী সংসদ সচিবের রুমে শপথ বইয়ে সই করেন। শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডেপুটি স্পিকার, বিরোধী দলের চিফ হুইপ, সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও। এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদের ৫০টি সংরক্ষিত নারী আসনের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৪৯ জন প্রার্থী নির্বাচিত হন। তাদের নাম ও ঠিকানাসহ গেজেট প্রকাশ করে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।