সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের শপথগ্রহণ রোববার অনুষ্ঠিত হবে। শনিবার (২ মে) সংসদ সচিবালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, সংসদ ভবনের শপথ কক্ষে (পূর্ব ব্লক, লেভেল-১) রোববার (৩ মে) রাত ৯টায় ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে নব-নির্বাচিত সংসদ-সদস্যগণের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে।
এর আগে গত ২৯ এপ্রিল ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে বিএনপির ৩৬ জন, জামায়াত জোটের ১২ ও স্বতন্ত্র জোটের একজনসহ মোট ৪৯ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।





